গ্যারি সোবার্সের সঙ্গে শচীন টেন্ডুলকার
গ্যারি সোবার্সের সঙ্গে শচীন টেন্ডুলকার

ফটো ফিচার

সোবার্সকে পেয়ে উচ্ছ্বসিত টেন্ডুলকার, ছেলেদের হারিয়ে দুঃখিত জিদান

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সেসব। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়ে এ ফটোফিচার—
পেছনে আইফেল টাওয়ার, আতশবাজি। এ ছবিটা পোস্ট করেছেন লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো
সামনে তাহলে কোথায় যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো? এ প্রশ্নের উত্তর মেলেনি এখনো। তবে জিমে ব্যস্ত সময়ই পার করছেন তিনি
আগের ক্লাব ফেনারবাচ চুক্তি বাতিল করেছে। তবে নতুন ক্লাব পেতে সময় লাগল না মেসুত ওজিলের। জার্মান তারকার নতুন ঠিকানা—ইস্তাম্বুল বাশাকশেহির
অস্ট্রিয়ায় জিতে ‘খরা’ কাটিয়েছেন, ফ্রেঞ্চ গ্রাঁ প্রিঁর আগে কয়েকদিন সময় আছে। এই ফাঁকে নিজ দেশে এমন নির্ভার সময়ই কাটছে ফেরারির মোনাগিজ ড্রাইভার শার্ল লেক্লেয়ারের
ইতালি ঘুরতে গেছেন ফাফ ডু প্লেসি। সেখানেই পরিবারের সঙ্গে উদ্‌যাপন করেছেন ৩৮তম জন্মদিন। শুভেচ্ছাবার্তার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন সাবেক দক্ষিণ আফ্রিকা অধিনায়ক
প্রাক মৌসুমে এখন সিউলে টটেনহাম হটস্পার। সেখানেই স্টেকের স্বাদ নিচ্ছেন হ্যারি কেইন। স্বাভাবিকভাবেই, এ ক্ষেত্রে তাঁকে সহায়তা করছেন সন হিউং-মিন! দক্ষিণ কোরিয়ান তারকাকে এ কারণে আলাদা করে ধন্যবাদও জানিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক
প্রথমবারের মতো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেও নোভাক জোকোভিচের কাছে হারতে হয়েছে। তবে দেশে ফিরে সময়টা ভালোই কাটছে অস্ট্রেলীয় টেনিস তারকা নিক কিরিওসের
শ্রীলঙ্কা সফর শেষ, এবার পরিবারের কাছে ফিরেছেন অস্ট্রেলিয়া টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সও
স্বামী-সন্তানের সঙ্গে সেরেনা উইলিয়ামস
কুইন্সল্যান্ডে একটি মাঠের নামকরণ করা হয়েছে তাঁর নামে। সাবেক অস্ট্রেলিয়া অলরাউন্ড শেন ওয়াটসন এ ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমার মনে হয় আমার হাসিই সব বলে দিচ্ছে। পরিবার ও বন্ধুদের সঙ্গে বিশেষ এ দিনটির জন্য ঘরে ফিরতে পেরে দারুণ লেগেছে আমার।’
তাঁর পার্টনার এক সময়ের সতীর্থ রবার্ট পিরেস, তাঁদের প্রতিপক্ষ দুই ছেলে। ম্যাচের ফল কী হয়েছে, সেটি বোঝার জন্য জিনেদিন জিদানের ক্যাপশনই যথেষ্ট, ‘দুঃখিত, ছেলেরা!’
এক ছবিতে ৪২ হাজার ৩৮৯ আন্তর্জাতিক রান! সঙ্গে যোগ করতে হবে ৪৩৭টি উইকেটও। গতকাল লর্ডসে ইংল্যান্ড ও ভারতের দ্বিতীয় ওয়ানডে দেখতে গিয়েছিলেন শচীন টেন্ডুলকার, সেখানেই তাঁর সঙ্গে দেখা হয়ে গেছে গ্যারি সোবার্সের। টেন্ডুলকার ক্যাপশনে লিখেছেন, ‘এক ও অদ্বিতীয় স্যার গ্যারির সঙ্গে লর্ডসে খেলা দেখার সুযোগ হয়ে গেল! ১০০০তম ইনস্টাগ্রাম পোস্টটি এর চেয়ে ভালো হতে পারত না’। এরপর হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘বিশেষ মুহূর্ত’। লর্ডসে কাল খেলা দেখতে গিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি, হরভজন সিংরাও।