মুশফিককে জন্মদিনের শুভেচ্ছা তাসকিনের
মুশফিককে জন্মদিনের শুভেচ্ছা তাসকিনের

ফটো ফিচার

কার রেসার ফেদেরার, মুশফিককে শুভেচ্ছা তাসকিনের

অবসর নেওয়ার পর একেবারেই বিন্দাস রজার ফেদেরার। যুক্তরাষ্ট্রের মায়ামিতে গিয়ে কার রেসিংয়েও হাতেখড়ি হলো কিংবদন্তি টেনিস তারকার। এদিকে লরিয়েস পুরস্কার জিতে স্ত্রী রোকুজ্জোর সঙ্গে দারুণ একটা ছবি মেসি দিয়েছেন ইনস্টাগ্রামে। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কিছু ছবি দিয়েই আজকের এই ফটো ফিচার...
দৃশ্যপট থেকে প্রায় হারিয়ে গেছেন হামেস রদ্রিগেজ। কলম্বিয়ার তারকা এখনই সব শেষ মানতে রাজি নন, দুর্দান্তরূপে ফিরতে কঠোর পরিশ্রমটা জারি রেখেছেন তিনি
নতুন এক বাইসাইকেল ব্র্যান্ডের দূত হলের বার্সেলোনা স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি
‘সেই দিনগুলি’—লিভারপুলের সতীর্থদের সঙ্গে কোনো এক পার্টির ছবি খুঁজে পেলেন মোহাম্মদ সালাহ
কে বলে গোলাপি ‘দুর্ধর্ষ’ মেয়েদের রং নয়’—মিতালি রাজ গোলাপি রঙের পোশাক পরে ইনস্টাগ্রামের ছবিতে এমন একটা ক্যাপশনই লিখেছেন
লরিয়াস পুরস্কার জেতার পর স্ত্রী রোকুজ্জোর সঙ্গে লিওনেল মেসি। সবাইকে ধন্যবাদ জানিয়ে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘বিশ্বকাপ জয়ের যে স্বপ্নটা পূরণ করেছেন, সেটি ছিল আর্জেন্টিনার প্রতিটি মানুষের স্বপ্ন।’
হরভজন সিংয়ের ‘ভাই’ তিনি। পাশের মানুষটিকে চিনেছেন? ভারতের হয়ে এক সময় খেলেছেন তিনি। অলরাউন্ডার ছিলেন। নাম রিতেন্দর সিং সোধি। এখন আইপিএলে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন
বিয়েটা সেরেই ফেললেন যুক্তরাষ্ট্রের জিমন্যাস্টস সিমন বাইলস
আজ মুশফিকুর রহিমের জন্মদিন। চেমসফোর্ডে বাংলাদেশ–আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম ম্যাচে করেছেন ফিফটি। চোটের সঙ্গে লড়তে গিয়ে সিরিজ মিস করা তাসকিন এই ছবিটি দিয়ে তাঁকে জানালেন জন্মদিনের শুভেচ্ছা
যুক্তরাষ্ট্রের মায়ামিতে কার রেসিংয়ে হাতেখড়ি কিংবদন্তি টেনিস তারকা রজার ফেদেরারের