ফটো ফিচার

বিয়ের বন্ধনে হাসারাঙ্গা, সঙ্গীদের সঙ্গে দারুণ সময় কাটছে ডি ভিলিয়ার্স–সুয়ারেজদের

সঙ্গীদের নিয়ে সময়টা বেশ দারুণভাবেই কাটাচ্ছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স। উরুগুয়ের তারকা ফুটবলার লুইস সুয়ারেজেরও। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন গাভাস্কার–লক্ষ্মণরা। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
লিভারপুলের ইতিহাসের দুই সেরা তারকা স্টিভেন জেরার্দ ও মোহাম্মদ সালাহ একফ্রেমে। ছবিটি দিয়েছেন সালাহ
স্ত্রী সোফিয়া বালবির সঙ্গে ছবি দিয়ে একটি প্রখ্যাত গাড়িনির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছেন উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে গিয়ে ফ্রেমবন্দি হয়েছেন কিংবদন্তি সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী, ভিভিএস লক্ষ্মণ ও হরভজন সিং
মাঠের বাইরে বেশ পোজ দিয়ে ছবি তুলতে দেখা যায় করিম বেনজেমাকে। তেমনই একটি স্টাইলিশ ছবিতে দেখা যাচ্ছে রিয়াল মাদ্রিদ স্ট্রাইকারকে
মদিনায় তারেক কাজীর সঙ্গে অনুশীলনের ফাঁকে ছবিটি তুলেছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া
বিয়ের দশম বর্ষপূর্তিতে স্ত্রী ড্যানিয়েল ডি ভিলিয়ার্সের সঙ্গে জীবনের সেরা ছুটির সময় কাটানোর কথা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স
বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ছবিতে হাস্যোজ্জ্বল নববধূ বিন্দিয়া