বিপিএল শিরোপা হাতে কুমিল্লা ভিক্টোরিয়ানসের খেলোয়াড়দের ফটোসেশন
বিপিএল শিরোপা হাতে কুমিল্লা ভিক্টোরিয়ানসের খেলোয়াড়দের ফটোসেশন

ছবিতে দেখুন বিপিএল ফাইনালের গল্প

প্রতিটি ক্রিকেট ম্যাচই একেকটি গল্প। ফাইনাল হলে তো কথাই নেই। খেলোয়াড়েরা নিজের সেরাটা দেওয়ায় পারফরম্যান্সের রূপ-রং-রসে গল্পটা হয়ে ওঠে আরও আকর্ষণীয়।

আজ বিপিএল ফাইনালেই যেমন, ফরচুন বরিশালের বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াইয়ে ১ রানের জয়ে শিরোপা ঘরের নেওয়ার গল্পটা লিখেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। আসুন ছবিতে দেখে নেই সেসব গল্পের মুহূর্ত।

কুমিল্লার ইনিংসের শুরুতে ঝড় তুলেছিলেন সুনীল নারাইন
নারাইনকে তুলে নিয়ে বরিশালকে ম্যাচে ফেরান মেহেদী হাসান রানা
কুমিল্লার ইনিংসে মাঝ পথে রাশ টেনে ধরেন বরিশালের স্পিনার মুজিব উর রেহমান। ২ উইকেট নেন আফগান স্পিনার। উইকেট নেওয়ার পর তাঁর উদযাপন
মঈন আলী শেষ দিকে কুমিল্লাকে ভালো সংগ্রহ এনে দেন। ৩৮ রানের ইনিংস খেলেন তিনি
বরিশালের হয়ে ঝড় তুলেছিলেন সৈকত। দারুণ এক ইনিংস খেললেও জেতাতে পারেননি
বোলিংয়ে কুমিল্লাকে ম্যাচে ফিরিয়ে আনেন সুনীল নারাইন। ২ উইকেট নেন ক্যারিবিয়ান স্পিনার
শেষ দিকে দলের হয়ে ম্যাচ বের করতে পারেননি সাকিব। আউট হয়ে ফিরছেন
শেষ দিকে বিপজ্জনক ব্রাভোকে তুলে নিয়ে সতীর্থের সঙ্গে উদযাপন নারাইনের
শেষ বলে জয়ের পর আনন্দে ভেসে যান কুমিল্লার খেলোয়াড়েরা
শিরোপা নিয়ে কুমিল্লার খেলোয়াড়দের উদযাপন। বিপিএলে তৃতীয় শিরোপা জিতল দলটি