আজ তিন ঘণ্টার মাঝে শ্রীলঙ্কাগামী দলে এসেছে নানা পরিবর্তন
>এমন অদ্ভুতুড়ে সন্ধ্যা বাংলাদেশ ক্রিকেটে আগে কখনো এসেছে? বাংলাদেশ শ্রীলঙ্কা সফরে যাবে কাল দুপুরে। রওনা দেওয়ার আগের দিন চমকে ওঠা সব খবর ভেসে এল মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে।
বিকেল ৫টা: মাশরাফি বিন মুর্তজার সংবাদ সম্মেলন। অধিনায়ক নিজের ফিটনেস নিয়ে বললেন, ‘দুদিন অনুশীলন করেছি। সমস্যা হয়নি। আশা করি সব ঠিকঠাক আছে।’
সন্ধ্যা ৬টা: অনুশীলনের আগে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেল মাশরাফিকে।
সন্ধ্যা ৭টা: বোলিংও শুরু করলেন মাশরাফি।
৭টা ১৫: বোলিং করতে গিয়ে হঠাৎই পড়ে গেলেন মাশরাফি। একটা শব্দও যেন হলো।
৭টা ২০: ফিজিওর কাঁধে ভর দিয়ে মাশরাফি মাঠের বাইরে চলে গেলেন।