রেকর্ড কর্নার

৫ উইকেটের সেরারা

প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট তাঁর। ১০১ ম্যাচে ৪৫৮ উইকেট পাওয়া বাঁহাতি স্পিনার কাল ২৮তম বারের মতো ইনিংসে ৫ উইকেট পেলেন। প্রথম শ্রেণিতে বাংলাদেশের বোলারদের মধ্যে শুধু এনামুল হক জুনিয়র রাজ্জাকের চেয়ে বেশিবার ইনিংসে ৫ উইকেট পেয়েছেন। ১০৯ ম্যাচে ৩০ বার ৫ উইকেট নিয়েছেন এনামুল। সবচেয়ে বেশিবার ৫ উইকেট নেওয়া বাংলাদেশের বোলারদের প্রথম নয়জনই স্পিনার। ১৬ বার ৫ উইকেট নিয়ে পেসারদের মধ্যে সবার ওপরে মোহাম্মদ শরীফ। ১২১ ম্যাচে ৩৭৫ উইকেট নিয়ে উইকেট শিকারেও বাংলাদেশের পেসারদের মধ্যে সবার ওপরে শরীফ।

প্রথম শ্রেণিতে সবচেয়ে বেশি ৫ উইকেট (বাংলাদেশের বোলার)

                                   ম্যাচ     উইকেট    সেরা      গড়            

৩০      এনামুল জুনিয়র         ১০৯      ৪২২     ৭/৪৮    ২৯.৭৬           

২৮      আবদুর রাজ্জাক          ১০১      ৪৫৮     ৯/৮৪    ২৭.৮৯           

২০       সাকলাইন সজীব         ৭৫       ৩২৫     ৯/৮২    ২৩.৬৩           

২০       সোহরাওয়ার্দী শুভ        ৭৪       ২৯২     ৭/৪৫    ২৫.৭০

২০       সাকিব আল হাসান       ৮২       ২৬৫     ৭/৩২    ৩০.৪৮