শ্রীলঙ্কা–নিউজিল্যান্ড: বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার শঙ্কায় শ্রীলঙ্কা

হারের শঙ্কায় শ্রীলঙ্কা

১৪ ওভার শেষে শ্রীলঙ্কার রান ৬ উইকেটে ৭১। ৬ ওভারে দলটির দরকার ৯৮ রান। এই সমীকরণ মেলানো শ্রীলঙ্কার জন্য অনেকটাই অসম্ভব। মান বিশ্বকাপ থেকে বাদ পড়া শ্রীলঙ্কার জন্য সময়ের ব্যাপার।

রবীন্দ্রর ৪ উইকেট

শ্রীলঙ্কা: ১২.২ ওভারে ৫৯/৬

অলরাউন্ডার রাচিন রবীন্দ্রর বোলিংটাই খেলতে পারছে না শ্রীলঙ্কা। ২.২ ওভারে ১১ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন এই স্পিনার। আউট করেছেন মেন্ডিস, রত্নানায়েকে, শানাকা ও হেমন্তকে।

আরও চাপে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা: ৮.২ ওভারে ২৯/৪

লক্ষ্য ১৬৯। অথচ শ্রীলঙ্কা কি না খেলছে ওয়ানডে মেজাজে। ৮.২ ওভারে দলটি তুলেছে মাত্র ২৯ রান। উইকেট হারিয়েছে ৪টি।

রবীন্দ্রর করা এই ওভারের প্রথম বলে স্টাম্পড হয়েছেন কুশল মেন্ডিস। ২১ বলে ১১ রান করেছেন এই ব্যাটসম্যান।

একই ওভারে পরের বৈধ বলেই একইভাবে আউট হয়েছেন রত্নানায়েকেও।

পাওয়ার প্লেতে মাত্র ২০

রান তাড়ায় প্রথম ৬ ওভারে শ্রীলঙ্কা রান তুলেছে মাত্র ২০, উইকেট হারিয়েছে ২টি। ১৪ ওভারে শ্রীলঙ্কার দরকার ১৪৯ রান।

এবার আউট আসালাঙ্কা

শ্রীলঙ্কা: ৩ ওভারে ৯/২

ম্যাট হেনরির দ্বিতীয় ওভারের প্রথম বলেও উইকেট। এবার আউট চারিত আসালাঙ্কা। তিনি আউট হয়েছেন ৫ রান করে।

রান তাড়ায় প্রথম বলে উইকেট

ম্যাট হেনরির প্রথম বলেই বোল্ড পাতুম নিশাঙ্কা। হেনরির ভেতরে ঢোকা বলে কোনো জবাব ছিল না নিশাঙ্কার।

১৭তম ওভারে—১৮

১৮তম ওভারে—২১

১৯তম ওভারে—১৯

২০তম ওভারে—১২

শেষ চার ওভারে নিউজিল্যান্ড তুলেছে ৭০ রান। নিউজিল্যান্ড শ্রীলঙ্কাকে লক্ষ্য দিল ১৬৯ রানের।

৪৭ রান করেছেন স্যান্টনার

অথচ ৮৪ রানে ৬ উইকেট হারিয়ে দলটি ধুঁকছিল। সেখান থেকে দলকে টেনে তুলেছেন দুই অলরাউন্ডার ম্যাকনকি ও স্যান্টনার। ৪৭ বলে ৮৪ রানের জুটি গড়েছেন এই দুজন।

ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে স্যান্টনার করেছেন ২৬ বলে ৪৭ রান। ২৩ বলে ৩১ রান করে অপরাজিত ছিলেন ম্যাকনকি।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৬৮/৭ (স্যান্টনার ৪৭, রবীন্দ্র ৩২; তিকশানা ৩/৩০, চামিরা ৩/৩৮)

চামিরার পর খরুচে তিকশানা

নিউজিল্যান্ড: ১৮ ওভারে ১৩৭/৬

১৭তম ওভারে—১৮

১৮তম ওভারে—২১

চামিরা ও তিকশানার করা এই দুই ওভারেই খেলার চেহারা পাল্টে দিয়েছে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের প্রতিরোধ

নিউজিল্যান্ড: ১৭ ওভারে ১১৮/৬

এবারের বিশ্বকাপে আজই প্রথম দলে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার কোল ম্যাকনকি। ৮৪ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা নিউজিল্যান্ডকে পথ দেখাচ্ছেন তিনিই। চামিরার করা ইনিংসের ১৭তম ওভারে তিনি মেরেছেন ২ ছক্কা ও ১ চার। অপরাজিত আছেন ২৫ রানে।

টানা ৩ উইকেট নেই নিউজিল্যান্ডের

নিউজিল্যান্ড: ১২.১ ওভারে ৮৪/৬

তিকশানার দারুণ ওভার! ওভারের দ্বিতীয় বলে রবীন্দ্রকে ফেরানোর পর চতুর্থ বলে বোল্ড করলেন মার্ক চ্যাপম্যানকে।

চ্যাপম্যানকে করা বোল্ডটি তিকশানা হয়তো অনেক দিন মনে রাখবেন। একেবারে ক্লাসিক অফস্পিন! বলটি লেগ স্টাম্পে পড়ে টার্ন করে চ্যাপম্যানের অফ স্টাম্পে লেগেছে।

পরের ওভারে আরেক স্পিনার ভেল্লালাগের বলে বোল্ড হন নিউজিল্যান্ডের সেরা ব্যাটসম্যান ড্যারিল মিচেলও। ৩ উইকেটে ৮৪ রান করা নিউজিল্যান্ডের রান এখন—৮৪/৬।

চামিরা ইজ অন ফায়ার

নিউজিল্যান্ড: ১০ ওভারে ৭৫/৩

চামিরার করা ইনিংসের দশম ওভারের দ্বিতীয় বলে ক্যাচ দেন রাচিন রবীন্দ্র। অধিনায়ক দাসুন শানাকা সেই ক্যাচটি নিতে পারেননি। তবে পরের বলেই আরেক ব্যাটসম্যান ফিলিপসকে বোল্ড করেন এই পেসার। ১৮ বলে ১৮ রান করেছেন ফিলিপস।

২ উইকেট পেয়েছেন চামিরা

নিজের প্রথম ওভারে টিম সাইফার্টকে আউট করেছেন চামিরা। ২ ওভারে ৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন চামিরা।

এবার আউট সাইফার্ট

নিউজিল্যান্ড: ৬ ওভারে ৪৪/২

ইনিংসের পঞ্চম ওভারে দুশ্মন্ত চামিরার আঘাত! নিজের করা প্রথম ওভারের দ্বিতীয় বলে ফেরালেন টিম সাইফার্টকে। ৮ রান করে ফিরছেন সাইফার্ট। প্রথম ৩ ওভারে ৩০ রান করা নিউজিল্যান্ড পাওয়ার প্লে শেষ করেছে ৬ ওভারে ৪৪ রান নিয়ে।

ফিরলেন অ্যালেন

নিউজিল্যান্ড: ৪ ওভারে ৩৩/১

ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের মূল ভরসা দুই ওপেনার ফিল অ্যালেন ও টিম সাইফার্ট। আজ শ্রীলঙ্কার বিপক্ষেও দুজনে দারুণ শুরু করেছিলেন।

প্রথম ৩ ওভার শেষে ৩০ রান তুলেছিল তারা। তবে চতুর্থ ওভারের প্রথম বলে মহিশ তিকশানার বলে ফিরেছেন অ্যালেন। ১৩ বলে ২৩ রান করে তিকশানার হাতেই ক্যাচ দিয়েছেন তিনি।

শ্রীলঙ্কার দুই সমর্থক

শ্রীলঙ্কা–নিউজিল্যান্ড: যে যেখানে দাঁড়িয়ে

সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে গেছে শ্রীলঙ্কা। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে হারলে বিশ্বকাপ এখানেই শেষ হয়ে যাবে এবারের টুর্নামেন্টের সহ–আয়োজক শ্রীলঙ্কার।

আজ জিতবে কোন দল

অন্যদিকে নিউজিল্যান্ডের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। তাই আজ হারলেও টুর্নামেন্টে টিকে থাকবে তারা। তবে তাতে দলটির সেমিফাইনালে খেলা নানা সমীকরণের ওপর নির্ভর করবে।

ফিল্ডিংয়ে শ্রীলঙ্কা

কলম্বোতে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। দলে ফিরেছেন সাবেক অধিনায়ক চারিত আসালাঙ্কা।

নিউজিল্যান্ড দলেও পরিবর্তন একটি। বাদ পড়েছেন অলরাউন্ডার জিমি নিশাম। সুযোগ পেয়েছেন স্পিন বোলিং অলরাউন্ডার কোল ম্যাকনকি।