আমিনুল ইসলাম ও তামিম ইকবাল
আমিনুল ইসলাম ও তামিম ইকবাল

আমিনুলের সিদ্ধান্ত বদলে দিলেন তামিম

গত বছর অক্টোবরে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনকে ‘অবৈধ’ দাবি করে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বোর্ডের বিরুদ্ধে একরকম বিদ্রোহই করে বসেছিল ক্লাবগুলোর বড় একটি অংশ। কয়েকবার প্রস্তাব দিলেও আমিনুলের বোর্ডের সঙ্গে আলোচনায় বসতেও রাজি হয়নি ক্লাবগুলো। পরে লিগে অংশগ্রহণ না করলে শাস্তি হিসেবে তাদের নিচের লিগে অবনমিত করার সিদ্ধান্ত নেয় আমিনুলের বোর্ড। গতকাল প্রথম-দ্বিতীয় বিভাগের ক্লাবগুলোর সঙ্গে বৈঠকের পর আমিনুলের বোর্ডের দেওয়া সেই শাস্তির সিদ্ধান্ত বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।