বিসিবি কার্যালয় এখন নির্বাচমমুখর
বিসিবি কার্যালয় এখন নির্বাচমমুখর

বিসিবির একপেশে নির্বাচন, সভাপতি হচ্ছেন কে

সরকারি হস্তক্ষেপের অভিযোগ, একযোগে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার, পরে আরও চার প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা, আদালতে পাল্টাপাল্টি রিট–বিতর্কের সমুদ্র পাড়ি দিয়ে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবির পরিচালনা পর্ষদের বিতর্কিত ও একপেশে নির্বাচন। হোটেলের বলরুমে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। তফসিল অনুযায়ী বোর্ড পরিচালক নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশ হবে সন্ধ্যা ছয়টায়। এর পরপরই পরিচালনা পর্ষদের সভায় নির্বাচিত হবেন বিসিবির নতুন সভাপতি ও দুজন সহসভাপতি।