ফটো ফিচার

খেলতে না পারলেও আইপিএল দেখতে তো পারবেন অশ্বিন

আবার ওমরাহ করতে গেছেন শোয়েব আখতার। সাসেক্সকে বিদায় বলেছেন স্টিভেন স্মিথ। খেলতে না পারলেও দেখতে তো ঠিকই পারবেন আইপিএল—রবিচন্দ্রন অশ্বিন এগোচ্ছেন এ নীতিতে। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি।
নিজেকে ভালোবাসুন। নেতিবাচক ব্যাপার থেকে রক্ষা পেতে পারেন। এ ছবি পোস্ট করে হারিস রউফ ক্যাপশনে যা লিখেছেন, সেটির অর্থ করলে দাঁড়ায় এমন।
আবার ওমরাহ করতে গেছেন শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক ফাস্ট বোলারের ক্যাপশন, ‘আল্লাহ তাঁর ঘরে আবার ডেকেছেন, নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমার দেশের জন্য অনেক অনেক প্রার্থনা।’
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও অ্যাশেজের জন্য এমনিতেই লম্বা সময় ইংল্যান্ডে থাকবে অস্ট্রেলিয়া দল। স্টিভ স্মিথ অবশ্য গেছেন আগেভাগেই। সাসেক্সের হয়ে তিনটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন এ ব্যাটসম্যান। এরই মধ্যে অস্ট্রেলিয়া দল চলে গেছে ইংল্যান্ডে, দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে সাসেক্সকে বিদায় বলেছেন স্মিথ। কয়েকটি ছবি পোস্ট করেছেন, যার মধ্যে আছে এটিও। দারুণ কয়েকটি সপ্তাহের জন্য সাসেক্সকে আলাদা করে ধন্যবাদও জানিয়েছেন।
‘রিকভারি প্রসেস’—পল পগবার সেরে ওঠা!
শেষ দিন পর্যন্ত প্লে-অফে যাওয়ার আশা ছিল রাজস্থান রয়্যালসের। শেষ পর্যন্ত প্লে–অফ খেলা হয়নি। এ ছবির ক্যাপশনে রবিচন্দ্রন অশ্বিন লিখেছেন, ‘আইপিএল থেকে বেরিয়ে চেন্নাইয়ে ম্যাচ দেখার পরিকল্পনা হচ্ছে।’ চেন্নাই অশ্বিনের শহর, যেখানে আজ শুরু হয়েছে আইপিএলের প্লে–অফ। খেলতে না পারলেও দেখার সুযোগ ছাড়তে চান না তিনি!
আকাশে টর্চ জ্বালাল কে? শচীন টেন্ডুলকারের প্রশ্ন। এ ছবি কোন সময়ে তোলা হতে পারে, সেটিও জানতে চেয়েছেন ভারতের ক্রিকেট কিংবদন্তি। ভারতের মহারাষ্ট্রের টাডোবার কাছে ‘দ্য ব্যাম্বু ফরেস্ট’–এ ছবিটি তোলা, সেটি অবশ্য জানিয়ে দিয়েছেন
আইপিএল আগেভাগেই শেষ হয়ে গেছে, লোকেশ রাহুল খেলতে পারবেন না বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও। ভারতীয় ওপেনার এখন পুনর্বাসনপ্রক্রিয়ায় আছেন যুক্তরাজ্যে
৭ জুন শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওভালে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। ফাইনালের জন্য তৈরি দলের সোয়েটারটা দারুণ মনে ধরেছে উসমান খাজার। অস্ট্রেলিয়া ব্যাটসম্যান ছবি পোস্ট করার লোভ সামলাতে পারেননি তাই।