স্বাধীনতা দিবসে ফিরলেন ‘অলরাউন্ডার’ রফিক

স্বাধীনতা দিবস কিংবা বিজয় দিবস এলেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দৃশ্যটি দেখা যায়—সাবেক ক্রিকেটারদের পুনর্মিলনী। তাঁদের এ পুনর্মিলনী হয় প্রদর্শনী ম্যাচ ঘিরে। আজও সেটি হলো। স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে সবুজ দলকে ১২৩ রানে হারিয়েছে লাল দল।আগে ব্যাট করে মোহাম্মদ রফিকের ২৪ বলে ৫০, নাসির উদ্দিনের ৫৩ বলে ৮৪ ও মোহাম্মদ আশরাফুলের ২২ বলে ২৫ রানে ৫ উইকেটে ২১৩ রান তোলে লাল দল। তাড়া করতে নেমে ইলিয়াস সানির ৫ উইকেটে ১৫.২ ওভারে ৯০ রানেই অলআউট হয় সবুজ দল। সবুজ দলের হয়ে সর্বোচ্চ ১৯ বলে ৩৩ করেন শাহরিয়ার নাফীস। লাল দলের হয়ে ১৮ রানে ৪ উইকেট নেন জাতীয় দলের সাবেক স্পিনার রফিক। প্রতিদ্বন্দ্বিতার তুলনায় এ ম্যাচে পুনর্মিলনীর আবহই ছিল বেশি। প্রথম আলোর আলোকচিত্রী শামসুল হকের ক্যামেরায় আসুন দেখে নিই এই ম্যাচের কিছু মুহূর্ত—
টসের সময় লাল দলের অধিনায়ক মোহাম্মদ রফিক ও সবুজ দলের অধিনায়ক আবদুর রাজ্জাক
 শামসুল হক
মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতার পাশাপাশি জাতীয় সংগীতের সময় একসঙ্গে দাঁড়িয়ে লাল ও সবুজ দলের খেলোয়াড়েরা
লাল দলের হয়ে ব্যাটে ঝড় তুলেছিলেন রফিক। সেই চেনা ছবি! জাতীয় দলে যখন খেলতেন, তখনো এভাবেই ঝড় তুলতেন ব্যাটে
জাতীয় দলে খেলতে এভাবেই সুইপ খেলতেন আশরাফুল। প্রদর্শনী ম্যাচেও দেখা গেল তার ছিটেফোঁটা
সবুজ দলের হয়ে মাঠের বাইরে ‘শ্যাডো’ করার মুহূর্তে বিসিবির সহসভাপতি ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ
লাল দলের হয়ে ৫ উইকেট নেওয়া জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার ইলিয়াস সানি
ম্যাচ শেষে হাত মেলান দুই দলের খেলোয়াড়েরা
ম্যাচ শেষে দেশের পতাকার ছায়াতলে লাল ও সবুজ দলের ক্রিকেটাররা। আয়োজকরাও ছিলেন তাঁদের সঙ্গে