সাকিব–তামিম, সেই দিনগুলো
সাকিব–তামিম, সেই দিনগুলো

তামিমের সঙ্গে মাঠে না থাকাটা অদ্ভুত লাগবে সাকিবের

তামিমের অবসর নিয়ে গতকাল কিছুই বলেননি সাকিব আল হাসান। কিন্তু এত দিনের সতীর্থের এমন বিদায়ে আর চুপ থাকতে পারলেন না সাকিব। সামাজিক যোগাযোগমাধ্যমে তামিমের অবসর নিয়ে পোস্ট দিয়েছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। বলেছেন তামিমের সঙ্গে মাঠে না থাকাটা তাঁর জন্য বেশ অদ্ভুত হবে।

ফেসবুক পোস্টে সাকিব তামিমের সঙ্গে দীর্ঘ এই পথ চলার বিষয়টি স্মরণ করেছেন, ‘২০০৩ সাল থেকে জাতীয় দলের হয়ে অনূর্ধ্ব-১৫ স্তরে আমাদের একসাথে প্রথম পথচলা এবং আমরা গত ২০ বছর ধরে আমাদের স্বপ্ন এবং লক্ষ্যগুলি একসাথে ভাগ করে একটি দৃঢ় বন্ধন এবং বন্ধুত্ব গড়ে তুলেছি।’

সাকিব আরও বলেন, ‘আমরা বাংলাদেশের ক্রিকেটকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি এবং তোমার আবেগ এবং আগ্রাসন আরও অনেককে অনুপ্রাণিত করতে সহায়তা করেছে।

তামিমের অর্জনও তুলে ধরেছেন সাকিব। একই সঙ্গে তাঁর কথা তামিমের না থাকাটা তাঁর জন্য বেশ অদ্ভুত ব্যাপারই, ‘তোমার রান এবং রেকর্ড গুলি নিজের পক্ষে কথা বলে এবং আমরা, টিম সঙ্গী হিসাবে, একজন খেলোয়াড় হিসাবে তুমি যা কিছু অর্জন করেছ তার জন্য আমরা অত্যন্ত গর্বিত। তোমার সঙ্গে আর মাঠের মাঝখানে না থাকাটা অদ্ভুত হবে...কিন্তু যখন আমরা প্রতিটি লড়াইয়ে পা রাখব তখন তোমার আগুন আমাদের সবার ভিতরে জ্বলবে।’

মাঠে এমন অনেক মুহূর্ত কেটেছে তামিম–সাকিবের

ভবিষ্যতের জীবনে তামিমকে শুভ কামনা জানিয়েই শেষ করেছেন সাকিব, ‘তুমি তোমার নতুন জীবনে ছক্কা হাঁকাতে থাকো এবং তোমার প্রিয়জনের সঙ্গে নতুন মুহূর্ত গুলি উপভোগ কর।’