দক্ষিণ আফ্রিকা এবার দেখান হচ্ছে না আইপিএল
দক্ষিণ আফ্রিকা এবার দেখান হচ্ছে না আইপিএল

দক্ষিণ আফ্রিকানরা আইপিএল দেখবেন কীভাবে

‘বিরল’ এক অভিজ্ঞতারই মুখোমুখি হতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটপ্রেমীরা। ২০০৮ সালে শুরু হওয়ার পর থেকে এই প্রথম ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল সম্প্রচারিত হচ্ছে না দেশটিতে।

দক্ষিণ আফ্রিকার টিভি চ্যানেল সুপারস্পোর্ট জানিয়েছে, তারা এ মৌসুমে আইপিএল সম্প্রচারের স্বত্ব কিনতে পারেনি। দক্ষিণ আফ্রিকার এ চ্যানেল আইপিএলের গত ১৫ আসর দক্ষিণ আফ্রিকায় সরাসরি সস্প্রচার করেছে।

এ মৌসুমে সাব-সাহারান অঞ্চলে আইপিএলের সম্প্রচারস্বত্ব কিনেছে ভায়াকম-১৮ নামের একটি ভারতীয় প্রতিষ্ঠান। তারা ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায়ও আইপিএলের সম্প্রচারস্বত্ব কিনেছে। কিন্তু শুধু অস্ট্রেলিয়া ছাড়া ভায়াকম-১৮–এর উপস্থিতি নেই কোনো দেশেই। যদিও ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের সম্প্রচারকারীরা ভায়াকমের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে আলাদা করেই। সুপারস্পোর্ট সেটি করতে ব্যর্থ হয়েছে।

ডু প্লেসিসহ ১৫ দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার আছেন এবারের আইপিেলে

আইপিএলের এবারের মৌসুমে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে মোট ১৫ দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার খেলছেন। একমাত্র কলকাতা নাইটরাইডার্স ছাড়া আইপিএলের বাকি ৯ ফ্র্যাঞ্চাইজিতেই প্রোটিয়া ক্রিকেটাররা খেলছেন। তাঁদের কয়েকজন তো দক্ষিণ আফ্রিকান ক্রিকেটেরই শীর্ষ তারকা—ফাফ ডু প্লেসি, কুইন্টন ডি কক, কাগিসো রাবাদা, এইডেন মার্করাম, লুঙ্গি এনগিডি, আনরিখ নর্কিয়ে, কুইন্টন ডি কক, ডেডিভ মিলার, রাইলি রুশো, ত্রিস্তান স্তাবস, মার্কো ইয়ানসেন, দুয়ান ইয়ানসেন, ডনোভান ফেরেইরা, ডেওয়াল্ড ব্রেভিস, সিসান্দা মাগালা ও ডোয়াইন প্রিটোরিয়াস। ডু প্লেসি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর মার্করাম সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কের দায়িত্বেও আছেন। এ ছাড়া সাবেক অধিনায়ক মার্ক বাউচার আছেন মুম্বাই ইন্ডিয়ানসের কোচ হিসেবে। নামিবিয়ার হয়ে খেলা সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ডেভিড ভিসা খেলছেন কলকাতা নাইটরাইডার্সে।