বিপিএল: ঢাকাকে বিদায় করে প্লে–অফে রংপুর

টসে হেরে ব্যাটিংয়ে রংপুর

লিগপর্বের ২৭তম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমেছে রংপুর রাইডার্স।

ঢাকার হয়ে বোলিং শুরু করেছেন তাসকিন আহমেদ। রংপুরের হয়ে ওপেনিংয়ে নেমেছেন ডেভিড ম্যালান ও তাওহিদ হৃদয়।

টসে জিতেছেন ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন

ঢাকার বাঁচা–মরার ম্যাচ

রংপুর রাইডার্স: ১ ওভারে ৩/০।

৮ ম্যাচ খেলে ঢাকার পয়েন্ট ৪, রংপুরের ৮। প্লে–অফের তিন দল এরই মধ্যে নিশ্চিত হয়ে যাওয়ায় বাকি জায়গাটি নেওয়ার লড়াই এ দুই দলের। ঢাকা জিতলে প্লে–অফের সম্ভাবনা টিকে থাকবে, হারলে বিদায় নিশ্চিত। অপর দিকে রংপুর জিতলে আজই শেষ চার নিশ্চিত করবে।

প্রথম ২৪ বলের ১৬টিই ডট

রংপুর রাইডার্স: ৪ ওভারে ১৯/০।

দিনের প্রথম ম্যাচ, মাঠে রোদও আছে। তবে ম্যাচের শুরু উইকেট থেকে কিছুটা সহায়তা পাচ্ছেন বোলাররা।

রংপুরের দুই ওপেনারও ব্যাট করছেন বেশ সতর্ক হয়ে। ম্যালান আর হৃদয়ের মধ্যে তাড়াহুড়োর ছাপ নেই।

সব মিলিয়ে প্রথম ২৪ বলের ১৬টিই ডট।

শুরুতে দারুণ বোলিং করেছেন তাসকিন

পাওয়ার প্লের শেষ ২ ওভারে ৩১

রংপুর: ৬ ওভারে ৫০/০

সাবলীলভাবে খেলতে শুরু করেছেন ম্যালান ও হৃদয়। প্রথম ৪ ওভারে ১৯ রান নেওয়া রংপুর পাওয়ার প্লেতে তুলেছে ৫০ রান। মারুফ মৃধার করা ওভার থেকে এসেছে ১৭, সাইফউদ্দিন দিয়েছেন ১৪ রান।

ভাগ্যবান হৃদয় ও ম্যালানের ফিফটি

দশম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে জীবন পেলেন হৃদয়। নাসিরের করা ওভারে এই দুটি ক্যাচ ছেড়েছেন ঢাকার সাইফউদ্দিন ও উসমান খান। ১১ ওভার শেষে রংপুরের রান এখন ৯১।

ফিফটি পেয়েছেন ম্যালান। শুরুটা সাবলীলভাবে না করতে পারলেও ধীরে ধীরে হাত খুলেছেন এই বাঁহাতি। ৩৫ বলে ফিফটি করেছেন এই ইংলিশ ক্রিকেটার। ৩৭ রানে অপরাজিত হৃদয়।

অবশেষে উইকেট পেল ঢাকা

রংপুর: ১৪.১ ওভারে ১২৬/১

৭৮ রান করে ফিরলেন ম্যালান। তাসকিনের বলে বোল্ড হয়েছেন রংপুর ওপেনার। আউট হওয়ার আগে দলকে দিয়ে গেছেন দারুণ শুরু। হৃদয়ের সঙ্গে ১২৬ রানের ওপেনিং জুটি গড়েছেন এই ইংলিশ ক্রিকেটার।

ম্যালান ও হৃদয়

১ ও ৩
ম্যালান ও হৃদয়ের গড়া ১২৬ রানের জুটি এবারের বিপিএলে ওপেনিংয়ে সর্বোচ্চ, আর যে কোনো উইকেটে তৃতীয় সর্বোচ্চ।

ফিফটি পেলেন হৃদয়ও

রংপুর: ১৬ ওভারে ১৪৪/১

আউট হতে পারতেন তিনবার। তবে ভাগ্য হৃদয়ের সঙ্গে আছে। ভাগ্যের সহায়তা নিয়ে এবারের বিপিএলে তৃতীয় ফিফটি করেছেন হৃদয়। অপরাজিত আছেন ৪৪ বলে ৬১ রানে।

হৃদয়ের ৪৬ বলে ৬২ রান

এর আগে তিনবার জীবন পাওয়া হৃদয়ের ক্যাচ অবশেষে নিতে পারল ঢাকা। পেসার মারুফ মৃধার বলে ইমাদ ওয়াসিমের কাছে ক্যাচ দিয়ে ফিরেছেন হৃদয়। করেছেন ৬২ রান।

রংপুর ১৮১/৪

১৭ ওভারে রংপুরের রান ছিল ১ উইকেটে ১৫৮। সেখান থেকে ২০০ রান তোলার দিতে নজর ছিল রংপুরের। তবে শেষ ৩ ওভারে দলটি তুলতে পেরেছে মাত্র ২৩ রান, হারিয়েছে ৩ উইকেট। তাতে ১৮১ রানেই থেমেছে রংপুরের ইনিংস।

ঢাকার হয়ে সাইফউদ্দিন নিয়েছেন ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

রংপুর: ২০ ওভারে ১৮১/৪ (ম্যালান ৭৮, হৃদয় ৬২; সাইফউদ্দিন ২/ ৩৩)।

ফিরলেন সাইফও

ঢাকা: ৪.১ ওভারে ৪৪/৩

শুরুটা দারুণ করেছিল ঢাকা। ইনিংসের প্রথম বলেই ছক্কা মারেন ঢাকার ওপেনার উসমান খান। ৩.৫ ওভারে দলটি তুলেছিল ১ উইকেটে ৪৪ রান। তবে ফাহিম আশরাফের বলে উসমান ও নাহিদ রানার বলে সাইফ ফেরায় চাপে পড়েছে ঢাকা।

এক শর আগে ৬ উইকেট নেই ঢাকার

ঢাকা: ১৩.২ ওভারে ৯৯/৬

ফিরলেন ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ মিঠুনও। ২৮ বলে ২৫ রান করেছেন মিঠুন। ঢাকার সামনে এখন কঠিন সমীকরণ। ৪০ বলে রান দরকার ৮৩।

১২ বলে দরকার ৩৫ রান

ঢাকা: ১৮ ওভারে ১৪৭/৬। লক্ষ্য: ১৮২।

শেষ দুই ওভারে জয়ের জন্য ৩৫ রান দরকার ঢাকা ক্যাপিটালসের। উইকেটে আছেন ১৩ বলে ২০ রান করা ইমাদ ওয়াসিম ও ২১ বলে ৩৮ রান করা সাইফউদ্দিন।

মোস্তাফিজের ওভারে ৪ রান, ১ উইকেট 

ঢাকা: ১৯ ওভারে ১৫১/৭। লক্ষ্য: ১৮২।

উনিশতম ওভারে ম্যাচ রংপুরের মুঠোয় নিয়ে এসেছেন মোস্তাফিজ। প্রথম বলে ফিরিয়েছেন ইমাদ ওয়াসিমকে, পরের পাঁচ বলে দিয়েছেন মাত্র ৪ রান। শেষ ওভারে জয়ের জন্য ৩১ রান দরকার ঢাকার। বোলিংয়ে রাকিবুর হাসান, ব্যাটিংয়ে সাইফউদ্দিন ও তাসকিন।

উনিশতম ওভারে মাত্র ৪ রান দিয়েছেন মোস্তাফিজ, নিয়েছেন ১ উইকেটও

শেষ ওভারে সাইফউদ্দিনের তিন ছক্কা, তবু হারল ঢাকা

রংপুর রাইডার্স: ২০ ওভারে ১৮১/৪ (ম্যালান ৭৮, হৃদয় ৬২; সাইফউদ্দিন ২/ ৩৩)। ঢাকা ক্যাপিটালস: ২০ ওভারে ১৭০/৭ (সাইফউদ্দিন ৫৮*, উসমান ৩১, মিঠুন ২৫; রানা ৩/১১, আশরাফ ২/৪৩)। ফল: রংপুর রাইডার্স ১১ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: ডেভিড ম্যালান।

ম্যাচের শেষ ওভারে রাকিবুলের বলে তিনটি ছক্কা মেরেছেন সাইফউদ্দিন। এরপরও হেরেছে তাঁর দল ঢাকা ক্যাপিটালস। রংপুরের ১৮১ রান তাড়ায় ঢাকার ইনিংস শেষ হয়েছে ৭ উইকেটে ১৭০ রানে।

১১ রানের জয়ে প্লে–অফে খেলা নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। বিপরীতে লিগ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে ঢাকার।

৯ ম্যাচে ঢাকার পয়েন্ট ৪, রংপুরের ১০। দুই দলেরই একটি করে ম্যাচ বাকি আছে, তবে শেষ চারের সমীকরণ এখানেই শেষ। আগেই প্লে–অফে জায়গা করেছিল চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট।

চতুর্থ দল হিসেবে প্লে–অফে উঠেছে রংপুর রাইডার্স

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্লে–অফের আশা বাঁচিয়ে রাখতে ঢাকাকে ১৮২ রান করতে হত। শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারানো ঢাকা খুব বেশি সময় আশা জাগাতে পারেনি।

৯৯ রানে ষষ্ঠ উইকেটের পতনের পর সাইফউদ্দিন ও ইমাদ যোগ করেন ৪৮ রান, যা দলটির সর্বোচ্চ রানের জুটি। ২ ওভারে ৩৫ দরকার ঢাকার—এমন সমীকরণের ম্যাচে মোস্তাফিজ মাত্র ৪ রান দিয়ে ইমাদকে আউট করলে ফল চলে যায় রংপুরের মুঠোয়। শেষ ওভারে সাইফউদ্দিনের তিন ছক্কাও তা–ই ঢাকার জন্য যথেষ্ঠ হয়ে ওঠেনি।

৫ ছক্কা ৩ চারে ৩০ বলে ৫৮ রানে অপরাজিত ছিলেন সাইফউদ্দিন