বাংলাদেশ ক্রিকেট দল
বাংলাদেশ ক্রিকেট দল

টি২০ বিশ্বকাপ

বাংলাদেশ : এবার কি গল্পটা পাল্টাবে

বিশ্বকাপের দল

• সাকিব আল হাসান (অধিনায়ক) • নুরুল হাসান (সহ–অধিনায়ক) • মেহেদী হাসান মিরাজ • লিটন দাস • আফিফ হোসেন • মোসাদ্দেক হোসেন • ইয়াসির আলী • নাসুম আহমেদ • মোস্তাফিজুর রহমান • তাসকিন আহমেদ • ইবাদত হোসেন • হাসান মাহমুদ • নাজমুল হোসেন • সৌম্য সরকার • শরীফুল ইসলাম। স্ট্যান্ডবাই রিশাদ হোসেন, মেহেদী হাসান।

খেলাটা যখন টি-টোয়েন্টি, বাংলাদেশ দলকে নিয়ে তখন আশাবাদী হওয়া বড় কঠিন। বিশেষ করে ২০ ওভারের বিশ্বকাপে তো প্রতিবার তারা শুধ হতাশার গল্পই লিখে যায়। সাতটা বিশ্বকাপ হয়ে গেছে এ সংস্করণে। বিশ্বকাপের মূল পর্বে এসে এখনো বাংলাদেশের জয় মাত্র একটি। সেটিও সেই ২০০৭ সালের বিশ্বকাপে। এর পর থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ মানেই বাংলাদেশের জন্য দুঃখজাগানিয়া স্মৃতি।

অধিনায়ক সাকিব আল হাসান

এবার তাই নতুন স্লোগান নিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ। স্লোগান, ভবিষ্যতের দল গড়ার। মাহমদুল্লাহ, যিনি বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ক্রিকেট খেলেছেন, তাঁকে বাদ দিয়েই বিশ্বকাপ দল ঘোষণা করেছে বিসিবি। আরেক অভিজ্ঞ মুশফিকুর রহিম তো অবসরই নিয়েছেন। তামিম ইকবাল আরও এক বছর আগে থেকেই টি-টোয়েন্টিতে নেই। অভিজ্ঞদের মধ্যে যিনি আছেন, সেই সাকিব আল হাসানকে নেতৃত্ব দিয়ে অপেক্ষাকৃত কম অভিজ্ঞদের নিয়ে সেজেছে বিশ্বকাপের দল।

সূচি

২৪ অক্টোবর, এ ২ হোবার্ট, সকাল ১০টা

২৭ অক্টোবর, দক্ষিণ আফ্রিকা সিডনি, সকাল ৯টা

৩০ অক্টোবর, বি ১ ব্রিসবেন, সকাল ৯টা

০২ নভেম্বর, ভারত অ্যাডিলেড, বেলা ২টা

০৬ নভেম্বর, পাকিস্তান অ্যাডিলেড, সকাল ১০টা

অষ্টম টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
৩৮
টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলোয়াড়েরাই সবচেয়ে বেশি বার ০ রানে আউট হয়েছেন।
টি–টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট ও সুপার টেন ও সুপার টু য়েলভ পর্বে ১৬ ম্যাচ খেলে জয়শূন্য বাংলাদেশ।