ফটো ফিচার

রউফের বিয়ে, ছুটিতে মেসি-নেইমার

হারিস রউফ বিয়ে করেছেন, মার্কো আসেনসিও তাই। ছুটি কাটাচ্ছেন লিওনেল মেসি, নেইমাররা। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
বিয়ে করেছেন হারিস রউফ। বিয়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে পাকিস্তান পেসার লিখেছেন, ‘সব সময় তুমিই ছিলে’। কমেন্টে রউফকে শুভেচ্ছা জানিয়েছেন আফগানিস্তান লেগ স্পিনার রশিদ খানও।
ছুটি কাটাচ্ছেন লিওনেল মেসি। ক্যাপশনে শুধু এটুকুই জানিয়েছেন আর্জেন্টাইন তারকা।
৭ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন মার্কো আসেনসিও। সে ছবি শেয়ার করে স্প্যানিশ তারকা লিখেছেন, ‘আমরা স্বামী ও স্ত্রী হতে একে অপরের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। আজীবন এটি আমাদের কাছে অবিস্মরণীয় হয়ে থাকবে।’
নেইমারের ছবিটা কী বলছে? তাঁর কাছে এ ছবিটা ‘ব্রাজিলে আমার পরিবার ও বন্ধুদের সঙ্গে থাকার আনন্দটা ফুটিয়ে তোলে।’ তবে ছুটি কাটিয়ে এখন নতুন মৌসুমে ফিরতে মুখিয়ে আছেন, সেটিও জানিয়েছেন পিএসজির ব্রাজিলিয়ান তারকা।
সৌদি আরবের মক্কায় গিয়েছিলেন পল পগবা। এ ছবিটি শেয়ার করে ক্যাপশনে শুধু লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’
আমস্টারডমে ছুটি কাটাচ্ছেন সেরেনা উইলিয়ামস। সঙ্গে ছিলেন বোন ভেনাস উইলিয়ামসও।
ব্রিটিশ গ্রাঁ প্রিঁ-তে গিয়েছিলেন থিয়াগো আলকান্তারা। ফেরারির সঙ্গে সময় কাটিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে লিভারপুল তারকার। দুই ড্রাইভার কার্লোস সাইঞ্জ ও শার্ল লেক্লেয়ারের সই করা টি-শার্টও উপহার পেয়েছেন।
ডমিনিকায় শেষ যেবার ভারত খেলেছিল, সে দল থেকে এবারও ওয়েস্ট ইন্ডিজ সফরে আছেন মাত্র দুজন—রাহুল দ্রাবিড় ও বিরাট কোহলি। তবে দুজন এবার ভিন্ন ভূমিকায়। দ্রাবিড় প্রধান কোচ, কোহলিও অধিনায়কত্ব ছেড়ে এখন ব্যাটসম্যান। তবে এ ভ্রমণে কোহলির কাছে দুর্দান্ত।
জন্মদিনে সুনীল গাভাস্কারকে এ ছবিটা পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন যুবরাজ সিং। আজ ৭৪ পূর্ণ করলেন ভারতের ব্যাটিং কিংবদন্তি। যুবরাজ বলেছেন, এখনো প্রজন্ম থেকে প্রজন্মে গাভাস্কার এক অনুপ্রেরণার নাম।