জাতীয় সঙ্গীত গাওয়ার সময়ে ইতালি খেলোয়াড়দের আত্মনিবেদনের কথা কার না জানা! এই ম্যাচেও তার প্রমাণ রাখলেন ভেরাত্তি-জর্জিনিওরা। ছবি : রয়টার্স
ম্যাচের আগে আলোচনার অন্যতম বিষয় ছিল মূল একাদশে ভেরাত্তি খেলবেন, না মানুয়েল লোকাতেল্লি? কোচ রবার্তো মানচিনি ভেরাত্তির অভিজ্ঞতাকেই গুরুত্ব দিয়েছেন। ছবি : রয়টার্স
বিজ্ঞাপন
প্রথম থেকেই ইতালির রক্ষণভাগকে বেশ যন্ত্রণা দিচ্ছিলেন অস্ট্রিয়ার স্ট্রাইকার মার্ক আরনাউটোভিচ। এখানেও সেটাই দেখা যাচ্ছে। ছবি : রয়টার্স
বিজ্ঞাপন
ইতালির লেফটব্যাক লিওনার্দো স্পিনাৎসোলা যথারীতি এই ম্যাচেও খেলেছেন দুর্দান্ত। ছবি : রয়টার্স
গোল যেন করতেই পারছিলেন না চিরো ইম্মোবিলে। ডেভিড আলাবা একদম চোখে চোখে রেখেছিলেন এই স্ট্রাইকারকে। ছবি : রয়টার্স
অবশেষে খুলল গোলমুখ। ইতালি না, খুলেছিল অস্ট্রিয়াই। হেড করে গোল করে দলকে দ্বিতীয়ার্ধে এগিয়ে দিয়েছিলেন আরনাউটোভিচই। ছবি : রয়টার্স
কিন্তু কপাল খারাপ! আরনাউটোভিচের সেই গোলটা বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। ছবি : রয়টার্স
কোচ রবার্তো মানচিনি হয়তো বুঝেছিলেন, মূল একাদশের দুই সৈনিক ইম্মোবিলেআর বেরার্দিকে দিয়ে হয়তো কাজ হবে না। নামাতে হবে বিকল্প খেলোয়াড়। ছবি : রয়টার্স
সেই বিকল্প খেলোয়াড়েই হলো বাজিমাত। ফেদেরিকো কিয়েসা অতিরিক্ত সময়ে দুর্দান্ত এক গোল করে এগিয়ে দিলেন দলকে।ছবি : রয়টার্স
গোলের পর দুই কোচ রবার্তো মানচিনিআর জিয়ানলুকা ভিয়াল্লির উল্লাস। যারা ছিলেন খেলোয়াড়ি জীবনে সতীর্থও। ছবি : রয়টার্স