>আহ, বিশ্বকাপ! একটা স্বপ্নের নাম। সেটি হাতে ধরা দিলে উদ্যাপন তো আর বাধা মানার কথা নয়! মস্কোতে ফরাসিদের উদ্যাপনও তা মানেনি। ফাইনালে পরশু ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারানোর পর বৃষ্টিস্নাত লুঝনিকিতে চলল বাঁধনহারা উৎসব।
বাঁধভাঙা আনন্দের মধ্যেও সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা জানাতে ভুল হলো না পল পগবার। ছবি: রয়টার্সক্লিক! ক্লিক! ক্লিক! এই ছবিগুলোই হয়তো বাঁধাই করে রাখবেন ডেম্বেলে-মেন্দি-এমবাপ্পেরা। ছবি: রয়টার্সবৃষ্টিও যোগ দিয়েছে ফ্রান্সের উৎসবে। মাঠে স্লাইডিংয়ের সুযোগ কি আর ছাড়া যায়! ছাড়লেন না লেমার-কিমপেম্বেরা। ছবি: রয়টার্সকিমপেম্বে-আরেওলারা স্লাইড দিচ্ছেন, ডেম্বেলে তা দিতে গিয়ে একটু গড়াগড়িও খেয়ে নিলেন। ছবি: রয়টার্সগর্বের মুহূর্তটা স্ত্রী ক্লদ আর সন্তান দিলানের সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। ছবি: এএফপিদুই পাশে দুই মেয়ে, হাতে বিশ্বকাপ। হুগো লরিসের জীবনের সবচেয়ে বড় তিন প্রাপ্তিই তো! ছবি: এএফপি