যোগ হলো গোপালগঞ্জ

প্রিমিয়ার ফুটবল লিগ এবার ছয়টি ভেন্যুতে আয়োজনের কথা বলেছিল বাফুফে। তবে কাল পেশাদার লিগ কমিটির সভায় যোগ হয়েছে গোপালগঞ্জও। ২৪ জুলাই চট্টগ্রামে লিগ শুরুর পর সিলেট-বরিশাল-ময়মনসিংহ-রাজশাহী-গোপালগঞ্জ ঘুরে ঢাকায় খেলা হওয়ার কথা।