খেলার খুচরো

সেমিতে ঘানা-আইভরিকোস্ট

আফ্রিকান নেশনস কাপে আলো ছড়াচ্ছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলাররাই। পরশু জোড়া গোল করেছেন এভারটনের ঘানাইয়ান ফরোয়ার্ড ক্রিস্টিয়ান আটসু আর সোয়ানসির আইভরিয়ান ফরোয়ার্ড উইলফ্রায়েড বনি। আটসুর কল্যাণে ঘানা ৩-০ গোলে গিনিকে হারিয়ে উঠে গেছে সেমিফাইনালে, ক্রিস্টাল প্যালেসের কোয়েসি আপিয়া করেছেন অন্য গোলটি। অন্য কোয়ার্টার ফাইনালে আলজেরিয়ার সঙ্গে আইভরিকোস্টের ৩-১ গোলের জয়ে বনি দুটি গোলই করেছেন হেডে। তৃতীয় গোলটি রোমা উইঙ্গার জেরভিনহোর। আলজেরিয়ার গোলটি করেছেন হিলাল সুদানি। এএফপি।