
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের দ্বিতীয় দিনে আজ ভাগ্য নির্ধারিত হবে সাবেক তিন চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ, লিভারপুল ও বার্সেলোনার। বায়ার্নের জন্য আজ আতালান্তার বিপক্ষের ম্যাচটি নিছকই আনুষ্ঠানিকতার। প্রথম লেগে আতালান্তার মাঠ থেকে ৬-১ গোলে জিতে ফিরেছে দলটি। বার্সাকে আজ জিততেই হবে, জিততে হবে লিভারপুলকেও।
• নিউক্যাসলের মাঠে প্রথম লেগটা ড্র করেছে দুই দল। যার মানে আজ যারা জিতবে, তারাই উঠে যাবে কোয়ার্টার ফাইনালে।• শেষ ষোলোতে সর্বশেষ পাঁচ দেখাতেই ইংলিশ ক্লাবগুলোকে পেছনে ফেলে কোয়ার্টার ফাইনালে উঠেছে বার্সেলোনা। সব মিলিয়ে সর্বশেষ ১৬ বারের ১৫ বারই শেষ ষোলো পেরিয়েছে।• ইউরোপে প্রতিপক্ষের মাঠে প্রথম লেগে ২৯ বার ড্র করেছে বার্সা, এরপর ২৩ বারই পরের রাউন্ডে উঠেছে।• স্প্যানিশ ক্লাবের মাঠে পাঁচবার খেলে চারবারই হেরেছে নিউক্যাসল।
• প্রথম লেগে গালাতাসারাইয়ের মাঠে ১-০ গোলের হেরেছে লিভারপুল। দ্বিতীয় লেগে কমপক্ষে ২ গোলের ব্যবধানে জিততে হবে আর্নে স্লটের দলকে।• চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ তিনবারই শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে লিভারপুল। ১৩ মৌসুম পর কোয়ার্টার ফাইনালে ওঠার সুযোগ তুর্কি ক্লাব গালাতাসারাইয়ের।• প্রতিপক্ষের মাঠে হেরে আসার পর ১৬ বারের ১১ বারই শেষ ষোলো থেকে বাদ পড়েছে লিভারপুল।• ঘরের মাঠে তুর্কি ক্লাবের বিপক্ষে ছয় ম্যাচ খেলে পাঁচটিতে জিতেছে লিভারপুল, ড্র করেছে একটিতে।
• ঘরের মাঠে প্রথম লেগে টটেনহামকে ৫-২ গোলে হারিয়েছে আতলেতিকো মাদ্রিদ। টটেনহামকে আজ ৪ গোলের ব্যবধানে জিততে হবে।• স্প্যানিশ প্রতিপক্ষের বিপক্ষে ইউরোপে চারবার দুই লেগের নকআউট ম্যাচ খেলে চারবারই বিদায় নিয়েছে টটেনহাম।• ঘরের মাঠে ইউরোপীয় ম্যাচে সর্বশেষ ২৪ ম্যাচে অপরাজিত টটেনহাম (২০ জয়, ৪ ড্র)। এ মৌসুমে চার ম্যাচে একটি গোলও খায়নি দলটি।• চ্যাম্পিয়নস লিগে ১১ বার শেষ ষোলোতে উঠে সাতবার পরের রাউন্ডে গেছে আতলেতিকো।
• বায়ার্ন কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে, আতালান্তার মাঠে প্রথম লেগটা দলটি জিতেছে ৬-১ গোলে।• শেষ আটে উঠতে নতুন রেকর্ড গড়তে হবে আতালান্তাকে। চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে প্রথম লেগে ৪ গোলের ব্যবধানে হারের পর পরের রাউন্ডে যেতে পারেনি কোনো দল।• প্রতিপক্ষের মাঠে প্রথম লেগ জয়ের পর ২৯ বারের ২৮ বারই পরের রাউন্ডে উঠেছে বায়ার্ন।• চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে সর্বশেষ ২৭ ম্যাচে মাত্র একটিতে হেরেছে বায়ার্ন, জিতেছে মাত্র ১টিতে।