গোলের পর মোজাফফরভের উদ্‌যাপন
গোলের পর মোজাফফরভের উদ্‌যাপন

আবাহনী–মোহামেডান ম্যাচের ১২ ছবি

আজ বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচে কুমিল্লার ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল আবাহনী–মোহামেডান। ঘরোয়া ফুটবলের  দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচের আগের জৌলুশ হারিয়ে গেলেও আজকের লড়াই কম উপভোগ্য ছিল না। ম্যাচের ভেতরের আর আগে–পরের বিভিন্ন মুহূর্তের ছবি দেখুন প্রথম আলোর বিশেষ বিশেষ ফটো জার্নালিস্ট শামসুল হকের ক্যামেরায়।
ম্যাচের ঘড়িতে তখন মাত্র ৩ মিনিট। কর্নার থেকে মোহামেডানের উজবেক মিডফিল্ডার মোজাফফরভ বাঁকানো শট নেন। গোলরক্ষক মিতুল মারমা বলের গতিপথ বুঝতে বিভ্রান্ত হলে বল সরাসরি জালে জড়িয়ে যায়। ‘অলিম্পিক গোলের’ আনন্দে মাতোয়ারা মোজাফফরভ, সঙ্গে সতীর্থরা
এক সতীর্থ ছুটে এসে কাঁধে চড়তে চাইলেন, ছুটে আসছেন আরও একজন—এমন উচ্ছ্বাসের মধ্যে মিরাজুলের ব্যতিক্রমী উদ্‌যাপন। ম্যাচের ১৭ মিনিটে তাঁর গোলেই সমতা ফেরায় আবাহনী
বল ধরতে গিয়ে নিজের দলের হাসান মুরাদের সঙ্গে সংঘর্ষ বেধে যায় মিতুল মারমার। এই সংঘর্ষে আহত হয়ে মাঠ ছাড়তে হয় মুরাদকে
মুরাদের আঘাতটা বেশ গুরুতরই ছিল
স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় মুরাদকে। এরপর অ্যাম্বুলেন্সে নেওয়া হয় হাসপাতালে
কুমিল্লার ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনী–মোহামেডান ম্যাচ দেখতে হাজির ছিলেন বেশ কিছু দর্শক
সুলেমান দিয়াবাতেকে আটকানোর চেষ্টায় মোহামেডান ডিফেন্ডার মেহেদী। তবে শেষ পর্যন্ত অবশ্য আটকাতে পারেননি
মোহামেডান–রক্ষণে আবাহনীর দিয়াবাতের আক্রমণ
২০২৩ সালে ফেডারেশন কাপ ফাইনালে মোহামেডানের হয়ে আবাহনীর বিপক্ষে চার গোল করেছিলেন দিয়াবাতে। আজ সেই দিয়াবাতে আবাহনীর জার্সি গায়ে মোহামেডানের বিপক্ষে করেছেন জয়সূচক গোল
খেলা শেষে মাঠ ছাড়ছিলেন আবাহনীর শেখ মোরছালিন। পড়লেন ফটোগ্রাফশিকারিদের কবলে
ফুটবলাররা মাঠ ছেড়েছেন, ডাগআউট ছেড়ে গেছে দল। দর্শক নেমে পড়েছেন মাঠে
আবাহনী–মোহামেডান ম্যাচের মধ্য দিয়ে ম্যাচ কমিশনার ক্যারিয়ারের ইতি টেনেছেন সাবেক ফিফা রেফারি মনসুর আজাদ। খেলা শুরুর আগে তাঁর হাতে ফুলের তোড়া তুলে দেন সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান