পর্তুগাল দল
পর্তুগাল দল

ক্রোয়েশিয়াকে হারানো পর্তুগালের সামনের প্রতিপক্ষ কারা

এক ম্যাচে কত নাটক!

সব নাটক শেষে পর্তুগালের মুখেই হাসিটা থাকল। ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছেন ক্রিস্টিয়ানো রোনালদোরা।

শেষ ৩২ দলের রাউন্ডের এ ম্যাচে তুলনামূলক বড় প্রতিপক্ষই পেয়েছিল পর্তুগাল। সেই বাধা সফলভাবেই উতরে গেছে দলটি। এবার সামনে কারা?

শেষ ষোলোতে পর্তুগালের প্রতিপক্ষ স্পেন। সোমবার বাংলাদেশ সময় রাত একটায় মাঠে নামবে তারা। স্পেন শেষ ষোলোতে উঠেছে অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে। দারুণ ছন্দে থাকা স্পেনকে হারাতে পর্তুগালকে তাই কঠিন লড়াই করতে হবে।

পরের ম্যাচেই স্পেনের বিপক্ষে খেলবে পর্তুগাল

পর্তুগাল যদি স্পেন–বাধা অতিক্রম করতে পারে, তাহলে কোয়ার্টার ফাইনালে কিছুটা সহজ প্রতিপক্ষ পাবে। শেষ ষোলোয় বেলজিয়াম ও যুক্তরাষ্ট্রের মধ্যে অন্য ম্যাচে যারা জিতবে, তাদের কোয়ার্টার ফাইনালে পাবে পর্তুগাল। সে ম্যাচ হবে ১০ জুলাই।

পর্তুগাল সেমিফাইনালে উঠলে পেতে পারে ফ্রান্সকে। হিসাব বলছে, ফ্রান্স, কানাডা, মরক্কো অথবা প্যারাগুয়ে সেমিফাইনালে পর্তুগালের প্রতিপক্ষ হতে পারে। তবে পর্তুগাল দল হয়তো এত কিছু আপাতত ভাবছে না। আপাতত স্পেন ম্যাচ নিয়েই হয়তো ভাবছে রবার্তো মার্তিনেজের দল।

পর্তুগাল অবশ্য এই কঠিন রাস্তায় আসার জন্য নিজেদেরই দুষতে পারে। কলম্বিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে পাওয়ার আগে তাদের বড় কোনো বাধা থাকত। কিন্তু সেটি আর হয়নি। কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে গ্রুপে দ্বিতীয় হয়ে শেষ ৩২ দলের রাউন্ডে ওঠে পর্তুগাল।