ফটো ফিচার

ছুটির আমেজে রোনালদো-কামিন্সরা, জয়সোয়ালের সাফল্যের রহস্য

ক্রিস্টিয়ানো রোনালদো, দোন্নারুম্মারা এখনো মৌসুম শুরুর আগের অবসর সময়টা উপভোগ করছেন। অন্যদিকে ভিনিসিয়ুস, আশরাফ হাকিমিরা মাঠে ফেরার জন্য ঘাম ঝরাচ্ছেন। অভিষেকেই সেঞ্চুরি করা যশস্বী জয়সোয়াল বললেন পরিশ্রমের ফলেই এমন শুরু। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকা ক্রীড়াবিদদের ছবি নিয়ে এই আয়োজন—
বিশ্রাম তো অনেক হলো! এবার মাঠে ফেরার পালা। ভিনিসিয়ুস জুনিয়র সে লক্ষ্যেই ঘাম ঝরাচ্ছেন।
নতুন কোচ লুইস এনরিকের পছন্দের তালিকায় না থাকার খবর দোন্নারুম্মার কান পর্যন্ত পৌঁছেছে? কে জানে! দোন্নারুম্মা হয়তো ভাবছেন—এমন কিছু হলেও পরে দেখা যাবে! পিএসজির এই গোলরক্ষক তো এখন সঙ্গীকে নিয়ে সমুদ্রের তীরে সময় কাটাতে ব্যস্ত।
মাঠের বাইরের বিতর্ক পাশ কাটিয়ে মাঠে ফেরার জন্য ঘাম ঝরাচ্ছেন আশরাফ হাকিমি।
মৌসুম শুরু হওয়ার আগে অবসর সময়টা দারুণ কাটছে ক্রিস্টিয়ানো রোনালদো ও তাঁর বান্ধবী জর্জিনা রদ্রিগেজের।
সম্প্রতি বেনিফিকায় নাম লিখিয়ে ইউরোপের ফুটবলে নিজের চক্রটা পূরণ করেছেন আনহেল দি মারিয়া। সেখানে আনন্দের সঙ্গেই যে পরিশ্রমটা করে যান, সেটাই ক্যাপশনে লিখলেন এই আর্জেন্টাইন কিংবদন্তি।
আন্তর্জাতিক ক্রিকেটে এমন অভিষেক তো সবার জন্যই স্বপ্নের। স্বপ্নের মতো সেই শুরুটা তো এমনি এমনি আসেনি, এসেছে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে, সেটাই বললেন যশস্বী জয়সোয়াল।
ছুটির সময়টা সন্তানের সঙ্গে কাটাতে পারলে আর কী চাই! অ্যাশেজের তৃতীয় ও চতুর্থ টেস্টের মধ্যে লম্বা বিরতিটা এভাবেই কাজে লাগাচ্ছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।