খাজা পরিবারের ঈদের শুভেচ্ছা আর গেইলের মেয়ের জন্মদিনের কেক
খেলা ডেস্ক
সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার উসমান খাজা। ক্রিস গেইল ব্যস্ত ছিলেন মেয়ের জন্মদিনের কেক কাটা নিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া খেলার তারকাদের নির্বাচিত ছবি—
‘ফুলের নকশা করা এ স্টাইলে যেন ফুটছি’—ছবিটি দিয়ে লিখেছেন মিতালি রাজ। ফুলের নকশা করা পোশাকটিতে ভারত নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ককে কতটা মানিয়েছে, সেটা বলতে পারবেন তাঁর ভক্তরাইসান্তোসের খেলা দেখতে গ্যালারিতে নেইমার। কোপা সুদামেরিকানার গ্রুপ পর্বের ম্যাচটিতে তাঁর সাবেক ক্লাব কী ফল করেছে, সেটা এ ছবি থেকেও কিছুটা হলেও অনুমান করা যায়। না, হারেনি সান্তোস। গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিলিয়ান ক্লাবটিভিনিসিয়ুস জুনিয়রের নতুন ফ্যাশন‘সেমিফাইনাল, দলের ও সমর্থকদের এক ম্যাচ’—ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে সেভিয়া ইউরোপা লিগের সেমিফাইনালে ওঠার পর ছবিটি দিয়ে লিখেছেন ইভান রাকিতিচবিশ্বের নানা প্রান্তে এখন চলছে ঈদের আনন্দ। অস্ট্রেলিয়ার ক্রিকেটার উসমান খাজা সেই আনন্দ ভাগ করে নিতে চাইলেন সবার সঙ্গে। ছবিটি দিয়ে লিখেছেন, ‘খাজাদের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা।’মেয়ের জন্মদিনের কেক কাটা নিয়ে ক্রিস গেইলের ব্যস্ত সময়