মাহমুদউল্লাহর গল্প বদলানোর ‘চ্যালেঞ্জ’ আর বালিতে ওয়াসিমের অবকাশ
খেলা ডেস্ক
মিরপুরে ঘাম ঝরালেন মাহমুদউল্লাহ রিয়াদ। শ্রীলঙ্কায় প্রাকৃতিক সৌন্দর্যে ডুব দিয়েছেন সৌম্য সরকার। বালিতে দারুণ সময় কাটাচ্ছেন ওয়াসিম আকরাম। যুক্তরাষ্ট্রে গেলেন এমিলিয়ানো মার্তিনেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া খেলার তারকাদের নির্বাচিত ছবি—
সতীর্থদের সঙ্গে বিমানে অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন তারকা এমিলিয়ানো মার্তিনেজ। প্রাক্–মৌসুম ট্যুরে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তাঁরাসঙ্গীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে বিশ্বকাপ ট্রফিতে চুমু খাওয়ার ছবিটাকেই বেছে নিয়েছেন লিসান্দ্রো মার্তিনেজ। ক্যাপশনে আর্জেন্টাইন ডিফেন্ডার লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার জীবনের ভালোবাসা। নিঃশর্তভাবে আমার জীবনে থাকার জন্য ধন্যবাদ।’
বিজ্ঞাপন
জিম-আফ্রো টি–টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে জিম্বাবুয়ের উদ্দেশে উড়াল দেওয়ার আগে বাংলাদেশ ক্রিকেটের তিন তারকা তাসকিন আহমেদ, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম (বাঁ থেকে)। ছবিটি পোস্ট করেছেন মুশফিক
বিজ্ঞাপন
লর্ডস টেস্টে কাঁধের চোটে পড়ে অ্যাশেজ শেষ হয়ে যায় ইংলিশ ব্যাটসম্যান ও সহ-অধিনায়ক ওলি পোপের। তবে আপাতত সুসংবাদ হচ্ছে তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটা পোপ নিজেই দিয়েছেনইমার্জিং টিমস এশিয়া কাপ সেমিফাইনালের আগে একটু অবসর, সময়টা কাজে লাগাতে শ্রীলঙ্কার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে বেরিয়েছেন সৌম্য সরকারক্রিকেটের বাইরে জীবনটা দারুণভাবেই কাটাচ্ছেন কিংবদন্তি পাকিস্তানি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম। ইন্দোনেশিয়ার বালিতে অবকাশকালীন এই ছবি পোস্ট করেছেন ‘সুলতান অব সুইং’খ্যাত এই বোলারবিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে নানা গুঞ্জনের মধ্যেই মিরপুরে অনুশীলনে এসেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ঘাম ঝরানো অনুশীলনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও করেছেন এই তারকা ক্রিকেটার। ক্যাপশনে লিখেছেন, ‘তোমার গল্পটাকে চ্যালেঞ্জ করো।’