তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সেসব। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়ে এ ফটো ফিচার—
প্রাক মৌসুম অনুশীলনে এখন অস্ট্রিয়ায় রয়েছে লিভারপুল। সেখানে অবসর পেয়ে মাছ শিকারে মনোনিবেশ করেছিলেন লিভারপুলে যোগ দেওয়া উরুগুয়ে তারকা দারউইন নুনিয়েজ। হাসিমুখের এই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন ‘ছুটির দিন’
বিজ্ঞাপন
লক নেসের ‘দানব’ স্কটিশ লোকসাহিত্যের অংশ। স্কটল্যান্ডের লক নেস লেকে ‘দানব’ দেখার গুজব আজকের নয়। ১৯৩৩ সাল থেকে এই লেকে দানব দেখার দাবি করেছেন বহু লোক। ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার সেই লেকে ভ্রমণ করার এই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, ‘স্কটল্যান্ড ইয়ার্ড তাহলে স্কটল্যান্ডে অবস্থিত নয়? এরপর হয়তো বলবেন লক নেসের দানব সত্য নয়!’ ছবিতে পানিতে ভাসমান একটি প্রাণী দেখিয়ে শেষের কথায় মজা করলেন টেন্ডুলকার
বিজ্ঞাপন
কুকুর পছন্দ অস্ট্রেলিয়ার ক্রিকেটার মারনাস লাবুশেনের। মাইলো নামের এই কুকুরের সঙ্গে তোলা ছবি মাঝে-মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন তিনি। নতুন এই ছবিটি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করে লাবুশেন লিখেছেন, ‘মাইলো তার পোশাক পছন্দ করেছে’ সুযোগ পেলেই নিজের কন্যার সঙ্গে ছবি তোলেন স্প্যানিশ ডিফেন্ডার সের্হিও রামোস। সৈকতের সামনে মেয়ের সঙ্গে এই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে রামোস লিখেছেন, ‘আমাদের সন্তান বড় হচ্ছে। দুই বছর হলো সে আমাদের বাসায় জায়গা করে নিয়ে কখনো শেখা থামায়নি। তার জন্য জীবনে প্রতিটি মুহূর্ত উপভোগ করছি’অমিত প্রতিভা নিয়ে এলেও ভারত জাতীয় দলের বাইরে আছেন ব্যাটসম্যান পৃথ্বী শ। অবসরে ঘুরতে বের হয়ে নৌকায় এ ছবিটি তুলে পৃথ্বী লিখেছেন, ‘আমি নিজেই নিজের অধিনায়ক। জলদস্যুর মতো’ইতালিয়ান ক্লাব এএস রোমায় যোগ দিয়েছেন পাওলো দিবালা। আর্জেন্টাইন মিডফিল্ডারকে রাজার মর্যাদায় বরণ করে নিয়েছে ক্লাবটি। ক্লাবের বরণ করে নেওয়া এ ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেন দিবালা