জাদুকরি রাত কাটিয়েছেন লিওনেল মেসি ও তাঁর স্ত্রী। আরেকবার পিএসজির বর্ষসেরা পুরস্কার কিলিয়ান এমবাপ্পের কাছে। আর স্বপ্নের ঘোরে আছেন আর্লিং হলান্ড। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
ছবির ছেলেটিকে চিনতে পারছেন? পাশে দাঁড়ানো মেয়েটির নাম বললে হয়তো অনুমান করে ফেলবেন—লিন বেকহাম। হ্যাঁ, ঠিকই ধরেছেন। ডেভিড বেকহাম। ইংল্যান্ড কিংবদন্তি এ ছবিটি পোস্ট করেছেন বোন লিনের জন্মদিন উপলক্ষে।প্রিমিয়ার লিগে প্রথম মৌসুম খেলতে এসেই গোল্ডেন বুট জিতেছেন আর্লিং হলান্ড। ৩৬ গোল করার পর এ পুরস্কার জিতে ম্যানচেস্টার সিটি তারকার মনে হচ্ছে, তিনি যেন ‘স্বপ্নের ঘোরে আছেন!’
বিজ্ঞাপন
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত দলের স্ট্যান্ডবাইয়ে রাখা হয়েছে যশস্বী জয়সোয়ালকে। ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রাপথে তাঁর সঙ্গী ভারত অধিনায়ক রোহিত শর্মা
বিজ্ঞাপন
পাঁচ বছর আগে একটি দাতব্য ম্যাচে ব্রায়ান লারা, শেন ওয়ার্ন, কেভিন পিটারসেন ও শচীন টেন্ডুলকারের সঙ্গে তোলা এ ছবিটি পোস্ট করেছেন ওয়াসিম আকরাম। ওয়ার্নকে মিস করেন, হ্যাশট্যাগে সেটিও জানিয়েছেন পাকিস্তান কিংবদন্তিজাদুকরি রাত—লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর ক্যাপশনের অর্থ এমন। কোল্ডপ্লের কনসার্টে গিয়েছিলেন তাঁরামৌসুমটা যেমন চেয়েছিলেন, তেমন যায়নি। তবে এ মৌসুমেই টটেনহামের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন হ্যারি কেইন। এমন মৌসুমের পরও সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন নিরন্তর সমর্থন দেওয়ার জন্য। আপাতত কেইনের বিশ্রাম নেওয়ার পালা, পরিবারকে সময় দেওয়ার পালা। ও হ্যাঁ, জাতীয় দলের দায়িত্ব পালনের ব্যাপারটিও আছে সামনেটানা চতুর্থ মৌসুমের জন্য লিগ আঁ-র সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন কিলিয়ান এমবাপ্পে। পুরস্কার জিতে নিজ ক্লাব পিএসজিকে ধন্যবাদ জানিয়েছেন ফরাসি তারকা। কাজকর্ম ঠিকঠাকই চলছে, মনে করিয়ে দিয়েছেন সেটিওতুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের সঙ্গে তোলা এ ছবিটিতে মেসুত ওজিলের দেওয়া ক্যাপশনের অর্থ, ‘সমস্ত প্রশংসা সৃষ্টিকর্তার।’ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত বিরাট কোহলি। টেস্ট ক্রিকেটের প্রতি নিজের ভালোবাসার কথাও আরেকবার জানিয়েছেন এ ব্যাটসম্যান