সাকিব চলেছেন যুদ্ধে
সাকিব চলেছেন যুদ্ধে

ফটো ফিচার

কোথায় যুদ্ধ করতে যাচ্ছেন সাকিব

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সেসব। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়ে এ ফটোফিচার—
সামনে অনেক খেলা, নতুন ব্যাটের চালানও এসে গেছে মুশফিকুর রহিমের কাছে। আজ সেগুলোর ছবিই সামাজিক যোগাযোগমাধ্যমে দিলেন ‘এমআর–১৫’
ওয়েস্ট ইন্ডিজ দলে নেই এখন। তাই কাইরন পোলার্ডের হাতে অনেক অবসর। পরিবারকে নিয়ে তাই খেতে বের হয়েছিলেন ক্যারিবীয় তারকা
নতুন দল এসএস রোমার জার্সি গায়ে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়াটাকে আবশ্যিকই ভাবলেন পাওলো দিবালা
শ্রীলঙ্কা সফর শেষ করে ফিরেছেন। ডেভিড ওয়ার্নার স্ত্রীর সঙ্গে মেতে উঠলেন অবসর মুহূর্তের উদ্‌যাপনে
জুভেন্টাসের প্রাক–মৌসুম প্রস্তুতির ফাঁকে একটু অবসর পগবা–ডি মারিয়াদের
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে আজ হঠাৎ করেই এই ছবিটি দিয়েছেন সাকিব আল হাসান।
বার্সেলোনার হয়ে গেছেন। সেটিই সামাজিক যোগাযোগমাধ্যমে জানান দিলেন রবার্ট লেভানডফস্কি
২৬টি বসন্ত পেরিয়ে এলেন ভারতীয় নারী ক্রিকেট তারকা স্মৃতি মান্ধানা
দুবাইয়ের প্রোডাকশন সিটিতে এভাবেই যুদ্ধসাজে ছবি তুলেছেন সাকিব আল হাসান।