ফটো ফিচার

সালাহর ‘গোল, গোল আর গোল’, সাকিব-লিটনের হতাশা

ফার্নান্দো তোরেসের সঙ্গে মোহাম্মদ সালাহ। চট্টগ্রাম টেস্ট শেষে হতাশা সাকিব আর লিটনের। আর অন্যতম প্রিয় মানুষের সঙ্গে আলোচনার স্মৃতিচারণা উসমান খাজার। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
‘যখন আপনি রোমে…’—পাওলো দিবালা ক্যাপশনে আর কিছু লেখেননি।
পরিবারের সঙ্গে কাইরন পোলার্ড।
গত কয়েক দিনে জীবন যেমন কাটছে মারনাস লাবুশেনের।
গোল, গোল আর গোল—মোহাম্মদ সালাহ নিজেই যেন বলে দিলেন ফার্নান্দো তোরেসের সঙ্গে তোলা ছবিটার তাৎপর্য।
স্ত্রী কোলিন রুনিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ছবিটা পোস্ট করেছেন ওয়েইন রুনি
দুই বছর আগে সাঈদ আজমলের সাক্ষাৎকার নিয়েছিলেন উসমান খাজা। নিজের অন্যতম প্রিয় মানুষের সঙ্গে সেই আলোচনার স্মৃতিচারণা করেছেন খাজা।
সময়টা ভালো যাচ্ছে না লিটন দাসের। তাইজুল ইসলামের সঙ্গে চট্টগ্রাম টেস্ট শেষে তোলা এ ছবিই যেন বলে দিছে সেটি।
আর বাংলাদেশের সময়টা কেমন যাচ্ছে, সেটি তুলে ধরছে সাকিব আল হাসানের এ ছবি।