
কাজী সালাউদ্দিন: কারণ অনেক। প্রথমত, হারিয়ে যাওয়া ফুটবল আগের দুই মেয়াদে মাঠে রেখেছি। এখন প্রিমিয়ার লিগ ধারাবাহিকভাবে চলছে। দুটি বঙ্গবন্ধু গোল্ডকাপ করেছি। শেখ কামাল গোল্ডকাপ শুরু হয়েছে। এসব আয়োজনের ধারাবাহিকতা রাখতে আমার আরেকটি মেয়াদ প্রয়োজন। কিছু বিশৃঙ্খলা আছে, সেগুলোও ঠিক করতে চাই।
সালাউদ্দিন: এসব বাজে কথা। ফেডারেশনে সব তহবিলই অডিট করা। অস্বচ্ছতার কোনো প্রমাণ তারা দেখাতে পারেনি।
সালাউদ্দিন: চতুর্থ মেয়াদে আমার আর না এলেও চলবে। তত দিনে সব প্রতিষ্ঠিত করে দেব ফেডারেশনে। ৪৭টি জেলায় এবার লিগ হয়েছে। ভবিষ্যতে সব জেলায় হবে। টিভি টক শোতে বসে ফালতু কথা বললে তো হবে না।
সালাউদ্দিন: নির্বাচন দুটি পক্ষের মধ্যে হয়। এখানে আমার প্রতিপক্ষ ক্রীড়াঙ্গনের লোক নন। তাঁকে ধরে আনা হয়েছে। দু-চারজন লোক আমার ওপর জেদ মেটাতে ওনাকে নিয়ে এসেছেন। এতে আমি বিচলিত নই, বরং আশাবাদী।
সালাউদ্দিন: আমি ঝড়ে ভেঙে পড়ি না। এই পর্যায়ে আসতে আমার ৪০ বছর লেগেছে। কেউ যদি ভাবে দশ দিনে এসে সব জয় করে ফেলবে, সেটা তাদের ব্যাপার। আজই আমি আপনাদের পেপারে গোলাম রাব্বানী হেলালের ইন্টারভিউতে দেখলাম, তিনি একজন প্রার্থীর নাম উল্লেখ করে বলেছেন, ওই প্রার্থী দুটির বেশি ভোট পেলে...বাকিরা আমার বলা ঠিক হবে না।
সালাউদ্দিন: আমিও হেলালের কথাটা সমর্থন করি। এ ছাড়া তো তাঁর তিন নম্বর ভোটটা পাওয়ার কারণ দেখছি না।
সালাউদ্দিন: এই গুজবটা শুনছি ২০ দিন ধরে। সেটাই সত্যি হলে আমি নির্বাচন করছি কীভাবে? ফোরামের সভাপতি (চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন) আমার প্যানেলকে পূর্ণ সমর্থন দিয়েছেন। উনি ক্রীড়াঙ্গনের লোক, সরকারে প্রভাব আছে। কাজেই এসব ফালতু কথা।
সালাউদ্দিন: তাই নাকি! আমি তো এমনও শুনেছি, চট্টগ্রাম থেকে আমি আর ফেরত যেতে পারব না ঢাকায়। সুতরাং এগুলো বাজারের সস্তা কথা। আমি তো উড়ে আসিনি। আমি ৯০ মিনিট খেলা ছেলে। নির্বাচনে হারতে পারি, কিন্তু পালিয়ে যাব না।
সালাউদ্দিন: এটাও বাজে কথা। আসলে বাফুফের নির্বাচনে সরকার চাইলেও হস্তক্ষেপ করতে পারে না। এটা ফিফার অধীনে নির্বাচন।
সালাউদ্দিন: আমি কখনো টেনশনে ছিলাম না। কারণ সত্যের জয় হয় এবং হবে। আমি বরং এখন টেনশনে আছি, ৩০ তারিখে ঠিকঠাক নির্বাচন করা নিয়ে।
সালাউদ্দিন: এবার বিষয়টা খুব নোংরা হয়ে গেছে। আগে তা ছিল না। আগেও দুটি নির্বাচন করেছি। এভাবে কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে শুনিনি।
সালাউদ্দিন: এটা তো একটা নাটক। এত কিছুর পরও মাঠে কিন্তু ফুটবল আছে। আপনারা বিকেলে ফুটবল রিপোর্ট করেন। গত দুই বছরে জাতীয় দল যত ম্যাচ খেলেছে, আমার পুরো ক্যারিয়ারেও এত ম্যাচ খেলিনি। যারা বলছে, ফুটবল মরে গেছে, তারাও তো এত ম্যাচ খেলেনি।
সালাউদ্দিন: জাতীয় দলের জন্য অনেক কিছু করেছি। কিন্তু মাঠে তো আমি খেলতে পারব না। আমরা এই প্রথম সিলেট, রাজশাহী, যশোরে আন্তর্জাতিক ম্যাচ করেছি। অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়ন, অনূর্ধ্ব-১৯ রানার্সআপ। যুব ফুটবল নিয়ে কাজ না হলে এসব সাফল্য এল কীভাবে? মেয়েদের ফুটবল অনেক এগিয়েছে। গ্লাসের অর্ধেক খালি দেখে কেউ যদি বলে পানি নেই, সেটা তো হয় না।
সালাউদ্দিন: জাতীয় দলের পারফরম্যান্স আগে ঠিক ছিল। ব্যর্থ হয়েছে গত কয়েক মাসে। সেটারও কারণ আছে। আমি জীবনে শুনিনি, ম্যাচের আগের দিন জাতীয় দলের ক্যাম্প থেকে খেলোয়াড় নিয়ে যায় কোনো ক্লাব!
সালাউদ্দিন: ভালো প্রশ্ন। তবে এসব নিয়ে এখন নয়, নির্বাচনের পর কথা বলব।
সালাউদ্দিন: সুপার কাপের বদলে এখন ফ্র্যাঞ্চাইজি লিগ করব। আর একাডেমির সমস্যা টেকনিক্যাল। ওটা ১০ বছরের জন্য দরকার। নইলে স্পনসর পাব না। একাডেমির জন্য আমার হাতে জাপানি কোচসহ সব তৈরিই আছে।
সালাউদ্দিন: সারা পৃথিবীতেই খেলোয়াড় তৈরি করে ক্লাব। সেটা ভুলে গিয়ে যারা ফেডারেশনকে দোষ দিচ্ছে, তারা চ্যাম্পিয়ন হয়েছে লিগে। সেই ক্লাব সাত বছরে একটা নতুন প্লেয়ারও রেজিস্ট্রেশন করায়নি। ১ লাখ টাকার প্লেয়ার ১০ লাখ টাকা দিয়ে কিনেছে। সুতরাং আমাকে দোষ না দিয়ে ক্লাবের দোষ খোঁজা উচিত সবার।