পড়াশোনায় ব্যস্ত বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। শিখর ধাওয়ানের সঙ্গে দেখা হয়েছে ঋষভ পন্তের। আর নৌকাভ্রমণে মুশফিকুর রহিম। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর অ্যাশেজ, ইংল্যান্ডে সামনে ব্যস্ত সময় কাটবে উসমান খাজাদের। এর আগে একটু গলফ খেলে নিয়েছেন অস্ট্রেলিয়া ব্যাটসম্যান। ফর্মুলা ওয়ানের মোনাকো গ্রাঁ প্রিঁতে গিয়েছিলেন নেইমার। ব্রাজিল ও পিএসজি তারকার সঙ্গে সেখানেই দেখা টেনিসের সাবেক তারকা মারিয়া শারাপোভার।
বিজ্ঞাপন
সড়ক দুর্ঘটনায় লম্বা সময় ধরে মাঠের বাইরে ঋষভ পন্ত। শিখর ধাওয়ান সম্প্রতি দেখা পেয়েছেন তাঁর। ধাওয়ানের ক্যাপশন, ‘আবার তোমাকে দেখতে পেয়ে দারুণ লাগছে।’
বিজ্ঞাপন
ইস্টার্ন কনফারেন্স ফাইনালসে বোস্টন সেল্টিকসকে সপ্তম গেমে হারিয়ে এনবিএ ফাইনালস নিশ্চিত করেছে মায়ামি হিট। তাদের অভিনন্দন জানিয়েছেন রোনালদিনিও। নৌকাভ্রমণে বেরিয়েছেন মুশফিকুর রহিম। ‘দ্য বয়েজ’—মোহাম্মদ সিরাজের ক্যাপশন। আগামী ৭ জুন ওভালে শুরু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, সেখানে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। বাবা অ্যান্থনি হ্যামিল্টনের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে লুইস হ্যামিল্টন লিখেছেন, ‘ভালোবাসা, শিক্ষা আর সব সময়ই আমাকে আরও ভালো হওয়ার তাগিদ দেওয়ার জন্য ধন্যবাদ। শুভ জন্মদিন, বিগ ম্যান!’ ‘স্বপ্নের সামাজিক বিয়ে আমাদের।’ লাওতারো মার্তিনেজ বিয়ে করেছেন। আপাতত ‘স্বল্প পরিসরে’ আয়োজন হয়েছে তাঁর বিয়ের অনুষ্ঠানের। বিশেষ দিনে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। ‘বড় পরিসরের বিয়ে’ শিগগিরই করবেন, সে ঘোষণাও দিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ‘হচ্ছেটা কী!’ বাবর আজমের এ প্রশ্ন আপনারও থাকতে পারে। উত্তর হচ্ছে ব্যবসায় শিক্ষার বিশ্বখ্যাত প্রতিষ্ঠান হার্ভার্ড বিজনেস স্কুলের (এইচবিএস) এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রামে যোগ দিয়েছেন বাবর ও মোহাম্মদ রিজওয়ান। ৩ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রের বোস্টনে অবস্থিত এইচবিএসের ক্যাম্পাসে ‘দ্য বিজনেস অব এন্টারটেইনমেন্ট, মিডিয়া অ্যান্ড স্পোর্টস’ প্রোগ্রামে অংশ নেবেন তাঁরা। সেটিরই প্রস্তুতি নিচ্ছেন তাঁরা এভাবে!