শুরুতে খালেদ, মাঝে ধনাঞ্জয়া–কামিন্দু আর সন্ধ্যায় ম্লান বাংলাদেশের ব্যাটিং
খেলা ডেস্ক
সিলেটে আজ শুরু হয়েছে ২ ম্যাচ সিরিজের বাংলাদেশ–শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। প্রথম টেস্টের প্রথম দিনটি দুই দলের জন্যই ছিল উত্থানপতনের। সেই উত্থানপতনে দিনের শেষ হাসিটা শ্রীলঙ্কারই—
হাউ’জ দ্যাট! দুই ওপেনার জাকির হাসান ও মাহমুদুল হাসানের এই আবেদনে আম্পায়ার সাড়া দিয়েছিলেন কি!বাংলাদেশ তাঁর প্রিয় প্রতিপক্ষ। ক্যারিয়ার সর্বোচ্চ ১৭৩ রানের ইনিংস এই বাংলাদেশের বিপক্ষেই। আজও শ্রীলঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ১০২ রানের ইনিংস খেলে দলকে বিপদমুক্ত করেছেন
বিজ্ঞাপন
পেসার নাহিদ রানাকে অভিষেক ক্যাপ তুলে দিচ্ছেন অধিনায়ক নাজমুল হোসেন
বিজ্ঞাপন
নিসান মাদুশঙ্কাকে ফিরিয়ে খালেদের উদ্যাপন। নিসাঙ্কাকে ফিরিয়েই আজ বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন খালেদ৩২ রানে নেই ৩ উইকেট। দিনের শেষে কি হাসিমুখে আর ড্রেসিংরুমে যাওয়া যায়! মাহমুদুল হাসান ও তাইজুল ইসলাম তাই ড্রেসিংরুমে যাচ্ছেন গোমড়া মুখেইশেষ ঘণ্টায় বাংলাদেশের ৩ উইকেট তুলে নিয়ে হাসিমুখে দিন শেষ করেছে শ্রীলঙ্কাটেস্ট ক্যারিয়ারে প্রথম টেস্ট সেঞ্চুরি উদ্যাপন কামিন্দু মেন্ডিসের। ধনাঞ্জয়া ডি সিলভার সঙ্গে ষষ্ঠ উইকেটে তাঁর ২০২ রানের জুটিই মূলত ম্যাচে ফিরিয়েছে শ্রীলঙ্কাকেব্যাট প্যাডের ফাঁক দিয়ে বোল্ড দিমুত করুনারত্নে। এমন দৃশ্যের নির্মাতা পেসার খালেদ আহমেদ