কানাডার গ্লোবাল টি–টোয়েন্টি লিগ খেলতে যাচ্ছেন লিটন
কানাডার গ্লোবাল টি–টোয়েন্টি লিগ খেলতে যাচ্ছেন লিটন

ফটো ফিচার

কানাডার পথে লিটন, নৈসর্গের মাঝে মোস্তাফিজ

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলতে দেশ ছেড়েছেন লিটন দাস, হার্দিক পান্ডিয়া শিশুসন্তানের সঙ্গে কাটাচ্ছেন দারুণ সময়। এ দিকে নিজেকে নিয়ে দারুণ উপলব্ধি বাংলাদেশের পেসার খালেদ আহমেদের। সামাজিক যোগাযোগমাধ্যম এভাবেই হয়ে ওঠে খেলার জগতের তারকাদের আনন্দ-বেদনার কাব্য। তেমনই কয়েকটি ছবি নিয়ে আজকের এই ফটো ফিচার
ছবিটি খুব সুন্দর, তাই না? শিশুসন্তানের সঙ্গে দারুণ এক মুহূর্তে হার্দিক পান্ডিয়া
জীবনে নিজের উন্নতির জন্য কোনো বিনিয়োগই বিফলে যায় না—বাংলাদেশের পেসার খালেদ আহমেদের উপলব্ধি
কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে যাওয়ার পথে বিমানে লিটন দাস। ছবিটি তিনি আজ পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে তিনি খেলবেন সারে জাগুয়ার্সে
টেস্ট ক্যারিয়ার প্রশ্নবিদ্ধ ডেভিড ওয়ার্নারের। তবু কন্যাকে কোলে নিলে বা তার সঙ্গে সময় কাটালে হয়তো সেসব দুশ্চিন্তা দূর হয়ে যায় অস্ট্রেলীয় তারকার
বান্ধবী জর্জিনার সঙ্গে মুহূর্তটি সেলফিবন্দী করে রাখলেন ক্রিস্টিয়ানো রোনালদো
বার্সেলোনায় যোগ দিয়েছেন ইলকায় গুন্দোয়ান। পরিচিতি পর্বে বার্সার জার্সি পরা ছবিটি তিনি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে
নৈসর্গের মাঝে মোস্তাফিজুর রহমান। ছবিটি ইনস্টাতে দিয়েছেন এ পেসার