গ্রীষ্মটা উপভোগ করছেন আর্লিং হলান্ড। কলকাতাকে কেন সিটি অব জয় বলা হয়, সেটি বুঝতে পারছেন এমিলিয়ানো মার্তিনেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে বিশ্রাম পেয়েছেন। সে অবসরে লন্ডন যাচ্ছেন ভারতের পেসার মোহাম্মদ শামি। মারা গেছেন পিএসএলের দল মুলতান সুলতানের মালিক। তাঁকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন পাকিস্তান ব্যাটসম্যান শান মাসুদ।
বন্ধুদের সঙ্গে করিম বেনজেমা। তাঁকে খুঁজে পাচ্ছেন তো এ ছবিতে?কলকাতাকে কেন ‘সিটি অব জয়’ বলা হয়, এখন বুঝতে পারছেন এমিলিয়ানো মার্তিনেজ। তেইশের গ্রীষ্ম—আর্লিং হলান্ডের ক্যাপশন এমন। সকালটা যেমন কাটে হার্দিক পান্ডিয়ার।