অনলাইনে নাগরিক সাংবাদিকতা

অনলাইনে নাগরিক সাংবাদিকতা করার সুযোগ দিয়ে চালু হয়েছে গ্লোক্যাল২৪ (www.glocal24.com) নামের একটি ওয়েবসাইট। চোখের সামনে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা দ্রুত সবার কাছে তুলে ধরা যাবে এ সাইটে। নাগরিক সাংবাদিকতাকে উৎসাহিত করতে প্রতি মাসে ১০ জন লেখক ও পাঁচজন মন্তব্যকারীকে পুরস্কার দেওয়া হবে। বছর শেষে রয়েছে নাগরিক সাংবাদিকতা পুরস্কার। —বিজ্ঞপ্তি