ঈদে কিউবির নতুন প্যাকেজ

ঈদুল আজহা উপলক্ষে দ্রুতগতির তারহীন ওয়াইম্যাক্স ইন্টারনেট সেবাদাতা কিউবি এনেছে নতুন একটি প্যাকেজ। এর আওতায় ৩৫০ কেবিপিএস গতির ইন্টারনেট সংযোগের দাম ৭০০ টাকা। এতে আছে ৭ গিগাবাইট পর্যন্ত ডেটা ব্যবহারের সুবিধা। আর বিশেষ ঈদ প্যাকেজে আছে ৭৫০ কেবিপিএস গতিতে ১০ গিগাবাইট পর্যন্ত ডেটা ব্যবহারের সুবিধা, এর দাম এক হাজার টাকা। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের সব কিউবি দোকানে এই প্যাকেজ পাওয়া যাবে। আবার ০১৯১৯৯৭৮২৩৩ ফোন নম্বরে কল করেও চাহিদা জানানো যাবে। —বিজ্ঞপ্তি