উত্তরায় স্মার্ট টেকনোলজিস

তথ্যপ্রযুক্তি পণ্য আমদানিকারক প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড সম্প্রতি ঢাকার উত্তরায় এইচএম প্লাজায় তাদের নতুন শাখার কার্যক্রম শুরু করেছে। নতুন এ শাখা থেকেও স্মার্ট টেকনোলজিসের আমদানি করা সব পণ্য ও প্রযুক্তিসেবা পাওয়া যাবে। নতুন এ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক কে এইচ লি। এ সময় স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, মহাব্যবস্থাপক জাফর আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি