এইচপির গেমিং ল্যাপটপ বাজারে

বাজারে এসেছে এইচপি ব্র্যান্ডের প্রোবুক ৪৪৪৫এস মডেলের গেমিং ল্যাপটপ। শক্তিশালী গ্রাফিকস থাকায় এটি গেমারদের জন্য উপযোগী। ১৪.১ ইঞ্চি মাপের এলইডি ব্যাকলিট ডিসপ্লেযুক্ত ল্যাপটপটিতে ৪ গিগাবাইট রেডিয়ন গ্রাফিকস কার্ড রয়েছে। এইচপির তৈরি এএমডি এ৮ ৪৫০০ মডেলের কোয়াড কোর টার্বো বুস্ট প্রসেসরনির্ভর ল্যাপটপটিতে আরও রয়েছে ৮ গিগাবাইট ডিডিআর৩ র্যাম, ৭৫০ গিগাবাইট হার্ডডিস্ক।ল্যাপটপটি এইচপির ফিংগার প্রিন্ট সেন্সর সুবিধা সমর্থন করে। এক বছরের বিক্রয়োত্তর সেবা ও একটি ক্যারিকেস সহ এ ল্যাপটপটির দাম ৫৩ হাজার ৫০০ টাকা। দেশের বাজারে ল্যাপটপটি বিপণন করছে স্মার্ট টেকনোলজিস।