কম্পিউটার

আমার কম্পিউটার চালু করলে পর্দা কালো হয়ে থাকে (ডিসপ্লে ঠিক আছে)। মাঝেমধ্যে কিছু সময় নিয়ে ঠিক হয়ে যায়, মাঝেমধ্যে হয় না। এখন কী করব?
আকিব জাওয়াদ৷
ই-মেইল: aqibzawad420@gmail.com
নতুন করে উইন্ডোজ সেট-আপ করলে সমস্যাটির সমাধান পেতে পারেন৷
আমি অভ্র কি-বোর্ড ব্যবহার করি, ফেসবুক বা ই-মেইলে লেখার সময় সঠিক বাংলা লিখতে পারছি না। মজিলা ফায়ারফক্সে গেলে এ সমস্যা হয়, কিন্তু ইন্টারনেট এক্সপ্লোরার থেকে সমস্যা হয় না। আজিজুল হক। azizhaque322@gmail.com
মজিলা ফায়ারফক্স খুলে মেন্যুবার থেকে Tools-এ ক্লিক করে Options-এ ক্লিক করতে হবে৷ এরপর আবার Content-এ ক্লিক করে Default font-এ siyam rupali নির্বাচন করে Ok করলে সমাধান হয়ে যাবে।

সারাইখানা
এই বিভাগে সমস্যা পাঠানোর ঠিকানা
সারাইখানা, প্রজন্ম ডটকম
প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। 
অথবা ই-মেইল: pdotcom@prothom-alo.info