আজ থেকে ঢাকায় অনুষ্ঠেয় বিসিএস ডিজিটাল এক্সপোতে ক্যানন ক্যামেরায় বিশেষ সুবিধা দেবে পরিবেশক জেএএন অ্যাসোসিয়েটস। মেলায় ক্যানন এ৪৯০ মডেলের ডিজিটাল ক্যামেরা বিক্রি হবে ৭,৯০০ টাকায়। আইএক্সইউএস৯৫ ক্যামেরা ১২,৯০০ টাকায় পাওয়া যাবে। এ ছাড়াও থাকছে পাওয়ার শট এ৪৯৫, এস৯০, এসএক্স২০, এসএক্স১২০, জি১১ ক্যামেরা। আইএক্সইউএস ১০০, ১০৬, ১৩০, ২০০, ২১০ এবং ইওএস ১ডি এমকে৪, ১০০০ডি, ৫০০ডি, ৫০ডি, ৭ডি, ৫ডি এমকে২ ক্যামেরা থাকবে মেলায়। —বিজ্ঞপ্তি