প্রাথমিক বিজ্ঞান

গ্রীষ্মকালে বায়ু দক্ষিণ দিক থেকে উত্তর দিকে প্রবাহিত হয়

মাসুক হেলাল
মাসুক হেলাল

সঠিক প্রশ্নোত্তর  অংশ-২৪
প্রিয় পরীক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞানের ১ নম্বর প্রশ্ন অর্থাৎ ‘সঠিক উত্তরটি খাতায়লেখ’ দেওয়া হলো। তোমরা মনোযোগ সহকারে পড়বে।
অধ্যায়-১১
৭. জলীয়বাষ্প বায়ুর চেয়ে কেমন?
ক. ভারী খ. হালকা গ. উষ্ণ ঘ. কঠিন
উত্তর: খ. হালকা
৮. কীসের তারতম্য থেকে আবহাওয়ার অবস্থা জানা যায়?
ক. জলবায়ু খ. আর্দ্রতা গ. বৃষ্টিপাত ঘ. বায়ুচাপ উত্তর: ঘ. বায়ুচাপ
৯. কখন বৃষ্টির সম্ভাবনা বাড়ে?
ক. বায়ুতে জলীয়বাষ্প কম হলে খ. বায়ুতে জলীয়বাষ্প বেশি হলে
গ. তাপমাত্রা বেশি হলে ঘ. বায়ুচাপ বেশি হলে
উত্তর: খ. বায়ুতে জলীয়বাষ্প বেশি হলে
১০. আবহাওয়া ও জলবায়ুর মধ্যে প্রধান পার্থক্য কোনটি?
ক. তাপমাত্রা খ. আর্দ্রতা গ. বায়ুচাপ ঘ. সময়ের
উত্তর: ঘ. সময়ের
১১. বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুচাপ—
ক. কমে যায় খ. বেড়ে যায় গ. স্থির থাকে ঘ. শূন্য হয়
উত্তর: ক. কমে যায়

১২. বায়ু দক্ষিণ দিক থেকে উত্তর দিকে প্রবাহিত হয় কখন?

ক. গ্রীষ্মকালে খ. শীতকালে গ. শরৎকালে ঘ. হেমন্তকালে
উত্তর: ক. গ্রীষ্মকালে
১৩. বায়ুপ্রবাহ কেন হয়?
ক. উচ্চচাপ এলাকা থেকে নিম্নচাপ এলাকায় বায়ুর গমনের ফলে
খ. শীতল বায়ু গরম বায়ুস্থানে ধাবিত হয় বলে
গ. নিম্নচাপ এলাকা থেকে উচ্চচাপ এলাকায় বায়ুর গমনের ফলে
ঘ. গরম বায়ু শীতল বায়ুস্থানে ধাবিত হয় বলে
উত্তর: ক. উচ্চচাপ এলাকা থেকে নিম্নচাপ এলাকায় বায়ুর গমনের ফলে
১৪. শীতকালে বাংলাদেশে কোনদিক থেকে বায়ু প্রবাহিত হয়?
ক. উত্তর খ. উত্তর-পশ্চিম গ. পূর্ব ঘ. দক্ষিণ
উত্তর: ক. উত্তর
১৫. আমাদের দেশে বায়ু উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয় কখন?
ক. গ্রীষ্মকালে খ. শীতকালে গ. বর্ষাকালে ঘ. শরৎকালে
উত্তর: খ. শীতকালে।

সহকারী শিক্ষক

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল