জিমেইল অ্যাপ আপডেট করল গুগল

জিমেইল অ্যাপ
জিমেইল অ্যাপ

গুগল ড্রাইভের সেবাকে জিমেইলের সঙ্গে আরও উন্নত করে জিমেইল অ্যাপ্লিকেশনটির আপডেট আনল গুগল। জিমেইল অ্যাপ্লিকেশনটির আপডেট সংস্করণে গুগল ড্রাইভ ও জিমেইলে ফাইল ও ডকুমেন্ট শেয়ার করার প্রক্রিয়াটি আরও সহজ করা হয়েছে।

গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাপ আপডেট আনায় গুগল ব্যবহারকারীরা আরও সুবিধা পাবেন। গত বৃহস্পতিবার আইওএস প্ল্যাটফর্মে জিমেইল অ্যাপটির আপডেটের ঘোষণা দিয়েছে গুগল; যার ব্যবহার আগের তুলনায় আরও সহজ হবে বলেই এক ব্লগ পোস্টে উল্লেখ করেছে গুগল কর্তৃপক্ষ। এতে যাঁদের একাধিক জিমেইল অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য নতুন করে অ্যাকাউন্ট ব্যবস্থাপনার সুবিধাও এসেছে।