ময়মনসিংহের ত্রিশালে ‘ডিজিটাল বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় উপজেলার ১২টি ইউনিয়নে ইন্টারনেট সংযোগ দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। গত সপ্তাহে ত্রিশাল উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় স্থানীয় সাংসদ রেজা আলী এ ঘোষণা দেন। সারা দেশে ৬৪ উপজেলার ইউনিয়ন পর্যায়ে যে ইন্টারনেট সংযোগ দেওয়া হবে, তার মধ্যে ত্রিশাল অন্যতম।উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল খালেক, ভাইস চেয়ারম্যান শোভা মিয়া আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানমসহ উপজেলা পরিষদের কর্মকর্তারা। —ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি