
মার্কিন প্রতিরক্ষা বিভাগ অত্যাধুনিক প্রযুক্তির রোবট ‘অ্যাটলাস’ তৈরির উদ্যোগ নিয়েছে। এটি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার তৎপরতায় অংশ নেবে। বিশেষজ্ঞ না হয়েও যে কেউ এটি নিয়ন্ত্রণ করতে পারবে।
এই প্রযুক্তির লক্ষ্য ও বাস্তবতা
২০১১ সালে জাপানের তহোকু অঞ্চলে ভূমিকম্প ও সুনামির ক্ষয়ক্ষতি মোকাবিলায় ব্যবহূত প্রযুক্তি কাজে লাগিয়ে একটি দক্ষ রোবট তৈরির উদ্যোগ নেওয়া হয়। এটি জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধারকাজে অংশ নিতে পারবে।
অ্যাটলাস
ভর: ১৫০ কিলোগ্রাম দৈর্ঘ্য: ৭৪ ইঞ্চি।
শীতলীকরণ পাখা।
সক্রিয়করণ যন্ত্র।
২৮টি সংযোগ।
ব্যাটারির শক্তি ও কম্পিউটার নির্দেশনা-পরিবাহী শিকল।
গোড়ালিতে ওপর-নিচে এবং পাশাপাশি ঘোরার ক্ষমতা।
দূরত্ব নির্ণয়ে লেজার রশ্মির ব্যবহার।
স্টেরিও ক্যামেরায় রয়েছে বাইনোকুলারের মতো দূরের দৃশ্য নির্ণয়ের ক্ষমতা।
বিভিন্ন যন্ত্র ও উপকরণ ধরতে সক্ষম কবজি।
কোমল ও দক্ষ হাত।
মাঠপর্যায়ে কম্পিউটার ও নিয়ন্ত্রণব্যবস্থা একটি তারযুক্ত সংযোগের মাধ্যমে রোবটকে নির্দেশনা দেয়।
শিল্প-কারখানায় মই বেয়ে উঠবে।
একের পর এক দরজা খুলবে।
দরজা থেকে আবর্জনা সরাবে।
এবড়োখেবড়ো স্থানে দ্রুত হাঁটতে পারবে।
গাড়ি চালিয়ে জিনিসপত্র সরাবে।
ফুটো শনাক্ত ও বন্ধ করবে।
আগুন নেভাতে তৎপর হবে।
দেয়াল কাটতে পারবে।
সূত্র: ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি/ লাইভসায়েন্স