নতুন ইউএসবি অপটিক্যাল মাউস

ম্যানহাটান ব্র্যান্ডের নতুন মডেলের ইউএসবি অপটিক্যাল মাউস বাজারে এসেছে। ১০০০ ডিপিআই রেজল্যুশনের এই মাউসটি হাতের মুঠোয় সহজেই এঁটে যাবে। মাউসটি নির্ভুল, নিখুঁত ও বিঘ্নহীনভাবে ব্যবহার করা যায়। সেফ আইটি সার্ভিসেস লিমিটেডের আনা মাউসটির দাম পড়বে ৩৭৫ টাকা। —বিজ্ঞপ্তি