গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড বাজারে নিয়ে এসেছে মাইক্রোনেটের এসপি৬০৮ মডেলের নতুন ইথারনেট সুইচ। এতে রয়েছে চারটি পাওয়ার ওভার ইথারনেট পোর্ট, আটটি আরজে-৪৫ পোর্ট, ৯৬ কেবি বাফার মেমোরি, ১০০০ ম্যাক অ্যাড্রেস এন্ট্রি, স্বয়ংক্রিয় ফল্ট ডিটেকশন, ফিল্টারিং/ফরওয়ার্ডিং ইত্যাদি সুবিধা। এর দাম নয় হাজার ৫০০ টাকা। —বিজ্ঞপ্তি