নতুন গ্রাফিকস কার্ড বাজারে

এমএসআইয়ের এন৪৫০জিটিএস সাইক্লোন মডেলের পিসিআই এক্সপ্রেস কার্ড বাজারে নিয়ে এসেছে কম্পিউটার সোর্স লিমিটেড। এটি উইন্ডোজে ত্রিমাত্রিক ছবি দেখাতে পারে।গ্রাফিকস, গেম, ভিডিও সম্পাদনা ও অ্যনিমেশনের কাজে পিসিতে যোগ করবে দারুণ পারফরম্যান্স। এটি ১২৮বিট মেমোরি ডিডিআর ৩/৫ র্যাম সমর্থন করে। মেমোরি স্পেস ১ গিগাবাইট। দুই বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ১৩ হাজার টাকা। —বিজ্ঞপ্তি