এডেটার এসএইচ১৪ মডেলের নতুন একটি বহনযোগ্য হার্ডডিস্ক ড্রাইভ বাজারে এসেছে। ইউএসবি ৩.০ ইন্টারফেসের এই হার্ডডিস্কের বহিরাবরণ সিলিকনে তৈরি। তাই এটি বৈদ্যুতিক শকমুক্ত এবং পানিনিরোধী। এটি ইউএসবি ২.০ এবং ১.১-এও কাজ করে। ১ টেরাবাইট ধারণক্ষমতার এই ড্রাইভের দাম ১১ হাজার টাকা। এনেছে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লি.। —বিজ্ঞপ্তি