২০১৪ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৪২

পানির একটি অণুতে অক্সিজেনের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে ২টি: র সা য় ন

মাসুক হেলাল
মাসুক হেলাল

বহুনির্বাচনি প্রশ্ন  অংশ-৭

প্রিয় শিক্ষার্থীরা, আজ দেওয়া হলো রসায়ন বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর।
অধ্যায়-৬

১। আয়নিক বন্ধনের ধারণা কে দেন?
ক. জন ডাল্টন খ. ওয়াল্টার কোসেল
গ. প্রাউস ঘ. ভ্যানডার ওয়ালস
উত্তর: খ. ওয়াল্টার কোসেল
২। ওয়াল্টার কোসেল কত সালে আয়নিক বন্ধনের ধারণা দেন?
ক. 1915 খ. 1916 গ. 1917 ঘ. 1918
উত্তর: খ. 1916
৩। কোন যৌগটি তড়িৎযোজী?
ক. LiCl খ. HCl গ. PCl3 ঘ. Cl2
উত্তর: ক. LiCl
৪। কোন জৈব যৌগটি পোলার ধরনের?
ক. পেট্রল খ. বেনজিন গ. অ্যালকোহল ঘ. ইথার
উত্তর: ঘ. ইথার
৫। পানির একটি অণুতে অক্সিজেনের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কয়টি আছে?
ক. 4 খ. 3 গ. 2 ঘ. 1
উত্তর: গ. 2
৬। এক টুকরা ধাতুর মধ্যে পরমাণুগুলো যে আকর্ষণ দ্বারা পরস্পরের সঙ্গে আবদ্ধ থাকে, তাকে কী বলে?
ক. যোজ্যতা খ. অষ্টক গ. ধাতব বন্ধন ঘ. আয়ন
উত্তর: গ. ধাতব বন্ধন
৭। মিথেন অণুর আকৃতি কীরূপ হয়?
ক. রৈখিক খ. কৌণিক গ. পিরামিডীয় ঘ. চতুস্তলকীয়
উত্তর: ঘ. চতুস্তলকীয়
৮। পানির অণুর আকৃতি কেমন?
ক. কৌণিক খ. সরল রৈখিক
গ. চতুস্তলকীয় ঘ. পিরামিড আকৃতির
উত্তর: ক. কৌণিক
৯। কার্বন ডাই-অক্সাইড অণুর আকৃতি কোনটি?
ক. কৌণিক খ. রৈখিক গ. চতুস্তলকীয় ঘ. পিরামিড আকৃতি
উত্তর: খ. রৈখিক
১০। একটি বস্তু সাধারণ তাপমাত্রায় তরল পদার্থ, তা বিদ্যুৎপরিবাহী নয়; এতে কোন ধরনের বন্ধন বিদ্যমান?
ক. সমযোজী খ. আয়নিক গ. ধাতব ঘ. সন্নিবেশ
উত্তর: ক. সমযোজী
১১। সমযোজী যৌগ কোনটি?
ক. PCl3 খ. AlCl3 গ. MgCl2 ঘ. NaCl
উত্তর: ক. PCl3
১২। নিচের কোন মৌলটি শুধু সমযোজী যৌগ গঠন করে?
ক. সোডিয়াম খ. ম্যাগনেসিয়াম গ. অক্সিজেন ঘ. কার্বন
উত্তর: ঘ. কার্বন
১৩। কোনটির অণু এক পরমাণুক?
ক. নাইট্রোজেন খ. সালফার গ. ক্লোরিন ঘ. নিয়ন
উত্তর: গ. ক্লোরিন
১৪। যে শক্তির বলে অণুতে পরমাণুগুলো আবদ্ধ থাকে তাকে কী বলে?
ক. যোজ্যতা খ. অষ্টক গ. বন্ধন ঘ. আয়ন
উত্তর: খ. অষ্টক
১৫। কোনটি সমযোজী যৌগের বৈশিষ্ট্য?
ক. উচ্চ স্ফুটনাঙ্ক খ. নিম্ন স্ফুটনাঙ্ক গ. স্ফুটনাঙ্ক ঘ. হিমাঙ্ক
উত্তর: গ. স্ফুটনাঙ্ক
১৬। অপোলার যৌগ কোনটি?
ক. পানি খ. অ্যালকোহল গ. বেনজিন ঘ. সালফিউরিক অ্যাসিড
উত্তর: ক. পানি
১৭। কার্বন পরমাণু কয়টি ইলেকট্রন শেয়ার করে?
ক. চারটি খ. দুটি গ. তিনটি ঘ. একটি
উত্তর: ক. চারটি
১৮। কোন যৌগটি অপোলার?
ক. পেট্রল খ. খাবার লবণ গ. চিনি ঘ. অ্যালকোহল
উত্তর: ক. পেট্রল
১৯. সমযোজী যৌগের অণুগুলো যে বিশেষ শক্তি দিয়ে পরস্পরের প্রতি আকৃষ্ট থাকে তা হলো—
ক. আন্ত-আণবিক শক্তি খ. ভ্যানডার ওয়ালস শক্তি
গ. রাসায়নিক শক্তি ঘ. স্থির বৈদ্যুতিক শক্তি
উত্তর: খ. ভ্যানডার ওয়ালস শত্তি
২০. কোন রশ্মির সাহায্যে অণুর আকৃতি নির্ধারণ করা হয়েছে?
ক. তেজস্ক্রিয় রশ্মি খ. আলফা রশ্মি
গ. গামা রশ্মি ঘ. রঞ্জন রশ্মি
উত্তর: ঘ. রঞ্জন রশ্মি।

শিক্ষক, খুলনা জিলা স্কুল অ্যান্ড কলেজ, খুলনা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল